নিজস্ব প্রতিনিধি : ফেনীতে করোনা পরিস্থিতিতে অস্বচ্ছল শত শিল্পীর পরিবারকে ঈদ উপহার দিয়েছে পূবালী সাংস্কৃতিক কেন্দ্র। ২৩ মে শনিবার বিকালে শহরের মাষ্টারপাড়ার রামতারা শিশু পার্কের নিজস্ব কার্যালয়ে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী।
পূবালীর সমন্বয়ক সমরজিৎ দাস টুটুলের সঞ্চালনায় আমন্ত্রীত অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট দিলীপ সাহা, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রিপন সাহা, শিল্পতীর্থ সম্পাদক ও জেলা যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন মজুমদার, জাতীয় কবিতা পরিষদের জেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, পৌর কৃষকলীগ যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম টিটু ও ওয়ার্ড আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শৈবাল দত্ত প্রমুখ।
সমরজিৎ দাস টুটুল জানান, শিল্পীদের প্রতি পরিবারকে চাল, ডাল, আলু, সেমাই, চিনি, নুডুলস, তৈল প্রদান করা হয়।









