নিজস্ব প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সারাহ বেগম কবরীর মৃত্যুতে ফেনীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল শেষে এক সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৩ এপ্রিল শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে শহরের তারা নিবাস সিটি কমপ্লেক্সের নিচতলায় সারাহ বেগম কবরীর মৃত্যুতে দোয়া—মাহফিল এবং করোনা আক্রান্ত কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি নায়ক আলমগীরের আশু রোগ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া—মাহফিল শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফেনীর সভাপতি শান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় কবরীর জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন— আতিকুর রহমান শিবলী, সরোয়ার হোসেন বাচ্চু, ফয়সাল আলম বাপ্পি, মাকসুদুল করিম সুজন, রাজীব সারওয়ার, আব্দুর রহিম, মো. জয়নাল ও জাফর উল্যাহ প্রমুখ।









