এম. এমরান পাটোয়ারী : ফলক উম্মোচন, বেলুন ও পায়রা উড়িয়ে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মুজিবল হক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ৩১ ডিসেম্বর শনিবার দিন ব্যাপী নানা আয়োজনে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নবীন ও প্রবীনের মিলন মেলায় প্ররিনত হয়। প্রায় ২ হজার ৫শ প্রাক্তন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আওরঙ্গজেব খান।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী এয়ার আহম্মের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাছিম।
বিদ্যালয়ের প্রক্তন ছাত্র কামরুজ্জমান মিলন ও আবু বক্কর ছিদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আইয়ুব আম্মদ আনসারী, অর্থ উপ-কমিটির সাধারণ সম্পাদক আবুল বশর, সদস্য পুনেন্দ বিকাশ গুহ, আনোয়ার হোসেন ও মো. সোহেল প্রমুখ।
বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মাহবুব-উল-আলম (মফিজ কমান্ডার), হাজী এয়ার আহমদ, নুর আহম্মদ ভূঞা, নুর আহমদ, আবদুল গফুর, মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা, তাহের আহম্মদ ও আব্দুর রউফসহ সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রাক্তন ও বর্তমান কৃতি ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত “অপরাজেয়” সুভিনিয়র এর মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।
সন্ধ্যায় দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশক করেন স্থানীয় ও জাতীয় পর্য়ায়ের শিল্পীরা।









