নিজস্ব প্রতিনিধি : ফেনী সদর উপজেলার মাইজবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ইয়াবাসহ ৩ মাদককারবারিকে আটক করেছে ফেনীস্থ র্যাব-৭। মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) রাতে ফেনীস্থ র্যাব -৭ এর একটি টিম তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে সদর উপজেলার মাইজবাড়িয়া গ্রামের কোরবান আলীর ছেলে মো: শরিফুল ইসলাম প্রকাশ মিলন (৩৮) ছাগলনাইয়া উপজেলার জসিম উদ্দিনের ছেলে রেজাউল করিম প্রকাশ আসিফ (২৩), চট্টগ্রাম খুলশি এলাকার মো: হোসেনের ছেলে, মোঃ সাজ্জাদ হোসেন (২৫)।
র্যাব জানায় গোপন সংবাদে খবর পেয়ে র্যাবের একটি দল দক্ষিন মাইজবাড়িয়া গ্রামের কোরবান আলীর বাড়ীতে তার বসত ঘর তল্লাশি করে। এসময় তার গোয়াল ঘর থেকে ৪৪ বোতল ফেন্সিডিল, ৭০ পিস ইয়াবা ,১ বোতল বিদেশী মদ এবং ৩শত গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের সহকারী পুলিশ সুপার মিডিয়া এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটককৃতরা দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসায় জড়িত ছিলো।









