নিজস্ব প্রতিনিধি : ফেনীতে ভেজাল বিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
অভিযানে ফেনীস্থ র্যাব ৭ এর একটি টিম সহায়তা করে।
সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম ফেনী শহরের বড় বাজারে ভেজাল বিরোধী অভিযান চালায়, এ সময় পন্যের গায়ে উৎপাদনের মেয়াদ লিখা সিল অস্পষ্ট থাকায় মেসার্স কালা মিয়া স্টোরকে ৫ হাজার, মূল্য তালিকা না থাকায় শাহ আলমের খেজুরের দোকানকে ৩ হাজার, ওমর ফারুক খেজুরের দোকানকে ৩ হাজার, নুর করিম মুদি দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও মহিপাল ফলের আড়তে বাজার তদারকি করা হয়। অভিযানে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, রমজানে দ্রাব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও ভেজাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ও র্যাবসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় বাজার মনিটরিং জোরদার ও অভিযান অব্যাহত থাকবে।









