নিজস্ব প্রতিনিধি : বাস্তবতা ও সততার নির্ভীক ফেনীর প্রথম দৈনিক মিডিয়া ভুক্ত দৈনিক ‘নয়া পয়গাম’ পত্রিকার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে যা মিলনমেলায় পরিণত হয়। এতে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবীসহ সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
রবিবার (০১ মার্চ ) শহরের ট্টাংক রোডস্থ অটোবী মার্কেটের ৩য় তলায় পত্রিকাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্পাদক এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে দৈনিক নয়াপয়গাম এর উপদেষ্টা আবু জোবায়ের মুন্না এর সঞ্চালনায় অনুষ্ঠানে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার পাটোয়ারী, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ফেনী জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, দৈনিক ফেনীর সময় এর সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক এ’বেলার সম্পাদক যতন মজুমদার, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির বেগ।
এসময় উপস্থিত ছিলেন ফেনী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দৈনিক আলোকিত গনমাধ্যম এর সম্পাদক সিদ্দিক আল মামুন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া,আমার দেশ প্রতিনিধি মো: ইউসুফ,দৈনিক নয়াপয়গামের প্রকাশক মাঈন উদ্দিন খাঁনসহ গণমাধ্যম প্রতিনিধিরা।
এসময় বক্তারা বলেন, রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, রমজান মানুষকে আত্মিক শুদ্ধতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার প্রতি আরও সচেতন করে। সম্পাদক এনামুল হক পাটোয়ারী বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে নয়াপয়গাম পাঠকের মনে বিশেষ স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকে আমরা পাঠককে দেয়া কথা অনুযায়ী দল-মত,ধর্ম-বর্ণের ঊর্ধ্বে রেখে ‘সবার খবর’ প্রকাশ করে আসছি। আমরা এ ধারা অব্যাহত রাখতে সব সময় সচেষ্ট রয়েছি। দৈনিক নয়াপয়গাম এ কর্মরত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ বিগত ৩৩ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ জনপদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার অঙ্গিকার ব্যক্ত করেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং বিশ্ব শান্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ফেনী বড় জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন।









