নিজস্ব প্রতিনিধি : ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে শুক্রবার (০৬ মার্চ) ক্যাম্পাস প্রাঙ্গণে এক দোয়া ও ইফতার মাহফিল এবং বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান আলী আকবর আনুষ্ঠানিক ভাবে নবনিযুক্ত চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম এর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আফসার উদ্দিন ।
ইফতার মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের প্রভাষক মো. জুবায়ের আহমেদ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অত্র আয়োজনের সভাপতি ও বিভাগের চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভাগের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (ভারপ্রাপ্ত) বিদায়ী চেয়ারম্যান আলী আকবরের সফল মেয়াদের প্রশংসা করেন এবং নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে বিভাগের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সন্মানিত শিক্ষকবৃন্দ ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত সকলে সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করেন।









