নিজস্ব প্রতিনিধি : ফেনীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ফেনীর সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়।
মঙ্গলবার (১০ মার্চ ) ফেনীর অভিজাত রেডিক্স হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনিরের সঞ্চালনায় অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম, মোহাম্মদ আবু তাহের ভূঞা, রবিউল হক রবি, দৈনিক নয়া পয়গামের সম্পাদক এনামুল হক পাটোয়ারি, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমীন রিজভী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক আপ্যায়ন সম্পাদক ছলিম উল্যাহ মেজবাহ, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারন সম্পাদক আরিফুর রহমান, প্রথম আলো প্রতিনিধি নাজমুল হক শামীম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি নাজির আহমেদ রতন, ফেনী সমাচারের সম্পাদক মুহিব্বুল্যাহ ফরহাদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির উদ্দিন ভুঞা, দৈনিক বাংলাদেশের খবর এর ফেনী প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, দৈনিক আমার দেশ প্রতিনিধি এসএম ইউছুফ আলী, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক নুরুল্লাহ কায়সার, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভুঞা, সাহিত্য সম্পাদক নুরুল আমিন হৃদয়, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আরিফ আজম, সাপ্তাহিক হকার্সের সম্পাদক তারেকুল ইসলাম ভূঞা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তফা কামাল বুলবুল, সভাপতি সুরঞ্জিত নাগ, সাধারণ সম্পাদক দুলাল তালুকদার প্রমুখ।
ফেনী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রাজন দেবনাথ, কোষাধ্যক্ষ মোল্লা মো. ইলিয়াছ, সদস্য তোফায়েল আহমেদ নিলয়, এম.এ আকাশ, জহিরুল ইসলাম, জিয়াউর রহমান, কাপি দিদার, আবু ইউছুফ মিন্টু, আলমগীর মাসুদ, আফতাব হোসেন, মাসুম বিল্যাহ ভুঞা, আবদুর রহিম, সাহাব উদ্দিন, গাজী হানিফ, মিরাজুল ইসলাম মামুন, নুরুল আলম প্রমুখ।
এছাড়া নয়াপয়গামের প্রতিনিধি ফখরুল ইসলাম সজিব, দৈনিক ফেনীর প্রতিনিধি তারেক মজুমদার ও মোস্তাফিজ মুরাদ, হকার্স সমিতির সেক্রেটারি রাজু আহমেদ প্রমূখ।
এফইউজে নেতৃবৃন্দ ও ফেনীর সাংবাদিকদের কল্যান কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মাহমুদুল হাসান।









