নিজস্ব প্রতিনিধি : সোনাগাজীতে রাতের আঁধারে ফজিলাতুন্নেহার (৫৫) নামে বিধবার ফসলি জমির প্রায় দুই লক্ষাধিক টাকার মাটি লুট করে নিয়েছে মাটি দস্যুরা। উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনের খিল গ্রামে সোমবার দিবাগত রাতভর এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়, ভেন্টর বাড়ির মৃত মো. ইসমাঈলের স্ত্রী ফজিলাতুন্নেহার। তার মালিকীয় ২১ শতক ফসলি জামিতে একই বাড়ির পারভেজ মিলন, তার পুত্র সুরাজের নেতৃত্ব ৭-৮জন মাটি দস্যু ভেকু মেশিন (স্কেভেটর) দিয়ে কেটে পিক-আপযোগে প্রায় দুই লক্ষাধিক টাকার মাটি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে বিধবা ফজিলাতুন্নেহার বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা ৪-৫জনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









