সোনাগাজীতে প্রতিবন্ধী পরিবারের জমি দখল ও কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সোনাগাজী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক নুর আলম মিষ্টারের বিরুদ্ধে প্রতিবন্ধী পরিবারের জমি দখল ও কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
১১ মে শনিবার সোনাগাজী পৌর শহরের ৫নং ওয়ার্ড এর শেখ আমির হোসেন মিয়ার বাড়ির শেখ মোয়াজ্জেম হোসেন এর পরিবার সাংবাদিক সম্মেলন করেন।
এ সময় শেখ মোয়াজ্জেম হোসেন এর সন্তান শেখ শামীমা আক্তার, দৃষ্টি প্রতিবন্ধী শেখ শাহিদা আক্তার, বুদ্ধি প্রতিবন্ধী শেখ আনোয়ার হোসেন অভিযোগ করেন, আমাদের পিতা শেখ মোয়াজ্জেম হোসেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমাদের চার ভাই-বোনের মধ্যে তিন জনই শারীরিক প্রতিবন্ধী। বাবা ছাড়া পরিবারে সামর্থবান কোনো পুরুষ সদস্য না থাকার কারনে আমাদের পাশ্ববর্তী পোস্ট মাষ্টার বাড়ির আওয়ামী লীগ নেতা নুর আলম প্রকাশ মিস্টার জমি বিক্রিতে সহযোগিতার আশ্বাস দিয়ে উল্টো প্রতারণার মাধমে কয়েক ধাপে মূল্যবান জমি বিক্রির টাকা, ভূমি অধিগ্রহণের টাকা ও জমির কাগজপত্রের বিভিন্ন সমস্যার সমাধান করবে বলে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন। একসাথে এতো বিপুল পরিমাণের অর্থ খোয়া যাওয়ার কারণে আমাদের পিতা মানসিকভাবে ভেঙ্গে পড়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি মৃত্যুর শয্যাশায়ী। এই মিস্টার কোন চাকুরী, ব্যবসা বানিজ্য করেনা আমাদের পরিবারের টাকা আত্মসাৎ করে বাড়িতে দ্বিতল বিল্ডিং নির্মাণ করেছেন এবং সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে মূল্যবান সরকারি জায়গা জবরদখল করে অবৈধ শালীস বানিজ্য কেন্দ্র গড়ে তুলেছেন।
গত কিছুদিন আগেও আমাদের পিতার অসুস্থতার সুযোগ নিয়ে খাদ্য গুদাম সংলগ্ন আমাদের বাড়ির সামনের দোকানঘর সহ ৬ শতক জমি বিক্রিতে সহযোগিতার কথা বলে জমি বিক্রির বেশিরভাগ টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং প্রতারণার আশ্রয় নিয়ে আমার শারীরিক প্রতিবন্ধী ভাই পিন্টুর প্রায় এক কোটি টাকা মূল্যের জমি বিক্রির জন্য তৈরী স্বাক্ষর যুক্ত নন রেজিস্ট্রি দলিল তার জিম্মায় রেখেছেন। আমাদের শেখ পরিবারের শতশত শিক্ষিত সচেতন আত্মীয়স্বজন থাকার পরও ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের পিতার বিক্রিত সকল দলিলে মিস্টার মিয়া সনাক্তকারী হয়েছেন। আমরা ধারণা করতেছি আমাদের বাবার অসুস্থতার সুযোগ নিয়ে জালিয়াতির আশ্রয় গ্রহণ করে তিনি হয়তো আমাদের বসতবাড়ি সহ অবশিষ্ট সম্পত্তিতে ও নানান গরমিল করেছেন। বর্তমানে তার এসকল কর্মকর্তার কারণে আমাদের পরিবারের প্রতিটি সদস্য চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছেন। এমতাবস্থায় ফেনীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুর আলম মিষ্টার জানান,আগামী উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী তাই এ পরিবারকে দিয়ে একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাগাজীতে প্রতিবন্ধী পরিবারের জমি দখল ও কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সোনাগাজী উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক নুর আলম মিষ্টারের বিরুদ্ধে প্রতিবন্ধী পরিবারের জমি দখল ও কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
১১ মে শনিবার সোনাগাজী পৌর শহরের ৫নং ওয়ার্ড এর শেখ আমির হোসেন মিয়ার বাড়ির শেখ মোয়াজ্জেম হোসেন এর পরিবার সাংবাদিক সম্মেলন করেন।
এ সময় শেখ মোয়াজ্জেম হোসেন এর সন্তান শেখ শামীমা আক্তার, দৃষ্টি প্রতিবন্ধী শেখ শাহিদা আক্তার, বুদ্ধি প্রতিবন্ধী শেখ আনোয়ার হোসেন অভিযোগ করেন, আমাদের পিতা শেখ মোয়াজ্জেম হোসেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমাদের চার ভাই-বোনের মধ্যে তিন জনই শারীরিক প্রতিবন্ধী। বাবা ছাড়া পরিবারে সামর্থবান কোনো পুরুষ সদস্য না থাকার কারনে আমাদের পাশ্ববর্তী পোস্ট মাষ্টার বাড়ির আওয়ামী লীগ নেতা নুর আলম প্রকাশ মিস্টার জমি বিক্রিতে সহযোগিতার আশ্বাস দিয়ে উল্টো প্রতারণার মাধমে কয়েক ধাপে মূল্যবান জমি বিক্রির টাকা, ভূমি অধিগ্রহণের টাকা ও জমির কাগজপত্রের বিভিন্ন সমস্যার সমাধান করবে বলে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছেন। একসাথে এতো বিপুল পরিমাণের অর্থ খোয়া যাওয়ার কারণে আমাদের পিতা মানসিকভাবে ভেঙ্গে পড়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি মৃত্যুর শয্যাশায়ী। এই মিস্টার কোন চাকুরী, ব্যবসা বানিজ্য করেনা আমাদের পরিবারের টাকা আত্মসাৎ করে বাড়িতে দ্বিতল বিল্ডিং নির্মাণ করেছেন এবং সোনাগাজী বাজারের জিরো পয়েন্টে মূল্যবান সরকারি জায়গা জবরদখল করে অবৈধ শালীস বানিজ্য কেন্দ্র গড়ে তুলেছেন।
গত কিছুদিন আগেও আমাদের পিতার অসুস্থতার সুযোগ নিয়ে খাদ্য গুদাম সংলগ্ন আমাদের বাড়ির সামনের দোকানঘর সহ ৬ শতক জমি বিক্রিতে সহযোগিতার কথা বলে জমি বিক্রির বেশিরভাগ টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং প্রতারণার আশ্রয় নিয়ে আমার শারীরিক প্রতিবন্ধী ভাই পিন্টুর প্রায় এক কোটি টাকা মূল্যের জমি বিক্রির জন্য তৈরী স্বাক্ষর যুক্ত নন রেজিস্ট্রি দলিল তার জিম্মায় রেখেছেন। আমাদের শেখ পরিবারের শতশত শিক্ষিত সচেতন আত্মীয়স্বজন থাকার পরও ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের পিতার বিক্রিত সকল দলিলে মিস্টার মিয়া সনাক্তকারী হয়েছেন। আমরা ধারণা করতেছি আমাদের বাবার অসুস্থতার সুযোগ নিয়ে জালিয়াতির আশ্রয় গ্রহণ করে তিনি হয়তো আমাদের বসতবাড়ি সহ অবশিষ্ট সম্পত্তিতে ও নানান গরমিল করেছেন। বর্তমানে তার এসকল কর্মকর্তার কারণে আমাদের পরিবারের প্রতিটি সদস্য চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছেন। এমতাবস্থায় ফেনীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুর আলম মিষ্টার জানান,আগামী উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী তাই এ পরিবারকে দিয়ে একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd