নিজস্ব প্রতিনিধি : ফেনী লায়ন্স ফ্যামিলির আওতাধীন লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরি, লায়ন্স ক্লাব অফ ফেনী সিটি ও লায়ন্স ক্লাব অফ ফেনী সেন্ট্রাল এস যৌথ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল শনিবার শহরের এম্বিয়েন্স এর হলরুম নতুন কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা,ডিজি সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্রসহ নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫-২৬ লায়ন বর্ষের জন্য নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন্স ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট, ৩১৫ বি ২ এর গভর্ণর লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া ।
দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করে লায়ন এডভোকেট পার্থ পাল চৌধুরী, ২য় পর্বে সভাপতিত্ব করেন লায়ন প্রভাষক মোর্শেদ হোসেন। লায়ন সৈয়দ আশরাফুল হক আরমান, লায়ন ড.আলমগীর কবির ও লায়ন লোকমান হোসেন সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ২ এর সদ্য প্রাক্তন গভর্নর লায়ন শফিউল আলম শামীম, ভাইস জেলা গভর্নর লায়ন তারিফুল ইসলাম রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেবিনেট সেক্রেটারি মোহাম্মদ রিয়াজ রিজোন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন নুর নবী কামাল, রিজোন চেয়ারপার্সন ভিশন লায়ন ওমর ফারুক ভূঁইয়া বেলাল, কনভেনশন চেয়ারম্যান লায়ন মহি উদ্দিন মাহী।ফেনী লায়ন্স ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া,লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর প্রাক্তন সভাপতি লায়ন পলাশ চন্দ্র সুত্রধর,এডভোকেট নূরুল আমিন খান, সাংবাদিক আবু তাহের ভূঁইয়া, লায়ন্স ক্লাব অব ফেনী সিটির প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিট এর সদস্য শরিফুল ইসলাম অপু, স্বেচ্ছাসেবী পরিবারের সমন্বয়ক ওসমান গনি রাসেল, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাদমান ফুয়াদ ফারাবী।
অনুষ্ঠানে সচিব প্রতিবেদন উপস্থাপন করেন লায়ন্স ক্লাব অব ফেনী সিটির সেক্রেটারি লায়ন কামরুল হাসান লিটন।









