ফেনী জেলা শিশু কর্মকর্তার সংবর্ধনায় নুরুল আবছার ভূঁঞাকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিনিধি : ফেনী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা চট্টগ্রামে বদলি জনিত কারণে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবার চোখ-মুখে যেন বেদনা-বিধুর করুণ সুর বেজে উঠে। বক্তারা বিদায়ী কর্মকর্তার অতীত কর্মকান্ড তুলে ধরে আবেগ, ভালোবাসায় অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি জেলা থেকে বিভাগে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন। ফেনীতে যেমন শিশুদের আপনজন ছিল তিনি চট্টগ্রামেও শিশুদের আপনজন হয়ে উঠবেন এ আশা ও শুভকামনা করেন তাঁর ভক্ত-অনুরাগীরা।
শিল্পতীর্থের আয়োজনে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সহ-সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক সমর দেবনাথ।
বিদায়ী কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা তাঁর বক্তব্যে বলেন, ফেনী আমার নিজ জেলা। ফেনীতে শিশুদের মেধা বিকাশে ও জ্ঞান অণে¦ষণে দীর্ঘদিন কাজ করেছি। তিনি বলেন, আগামী দুই থেকে এক বছরের মধ্যে শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ নির্ধারিত স্থানে ফেনী জেলা শিশু একাডেমীর নিজস্ব ভবনের কাজ শুরু হবে। তিনি বলেন, ফেনী থেকে চট্টগ্রামে গেলেও আমার মন পড়ে থাকবে এখানেই। আমার চলার পথে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
শিল্পতীর্থের সভাপতি হুমায়ুন মজুমদারে সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক পৃথ্বিরাজ চক্রবর্তী ও রহমত উল্যাহ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কবি মনজুর তাজিম, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সমন্বয়কারী সংগীত শিল্পী শান্তি চৌধুরী, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সভাপতি অরূপ দত্ত, লালন একাডেমী ফেনীর সভাপতি মোহাম্মদ উল্যাহ, সংলাপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ন নাগ, সুবচন নাট্যদলের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন সাইমুম, কবি উত্তম দেবনাথ, কবি ইকবাল আলম, এডভোকেট সাইফ উদ্দিন শাহীন, সংগীত শিল্পী আফতাবুর রহমান কুমার, দৈনিক মানবজমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, কিশোর থিয়েটারের বাপ্পী পোদ্দার, কবি মো. শাহ আলম, এনসিটিএফের সভাপতি মোস্তাফিজুর রহমান, স্বর্ণ কিশোরীর জেলা নেতা মাহবুবা তাবাসসুম ইমা, শিশু একাডেমীর ছাত্রী ইরফাত বিনতে আবেদীন জিম প্রমুখ। এ সময় পুবালী সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, দৈনিক অজেয় বাংলা সহ-সম্পাদক সুরঞ্জিত নাগ, প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবসহ ফেনীর সাংস্কৃতি ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞাকে আর্য সাংস্কৃতিক কেন্দ্র ফেনী, পুবালী সাংস্কৃতিক কেন্দ্র, মুক্তিযোদ্ধা সন্তান মো. মুন্নাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী জেলা শিশু কর্মকর্তার সংবর্ধনায় নুরুল আবছার ভূঁঞাকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিনিধি : ফেনী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা চট্টগ্রামে বদলি জনিত কারণে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবার চোখ-মুখে যেন বেদনা-বিধুর করুণ সুর বেজে উঠে। বক্তারা বিদায়ী কর্মকর্তার অতীত কর্মকান্ড তুলে ধরে আবেগ, ভালোবাসায় অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি জেলা থেকে বিভাগে বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন। ফেনীতে যেমন শিশুদের আপনজন ছিল তিনি চট্টগ্রামেও শিশুদের আপনজন হয়ে উঠবেন এ আশা ও শুভকামনা করেন তাঁর ভক্ত-অনুরাগীরা।
শিল্পতীর্থের আয়োজনে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সহ-সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক সমর দেবনাথ।
বিদায়ী কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা তাঁর বক্তব্যে বলেন, ফেনী আমার নিজ জেলা। ফেনীতে শিশুদের মেধা বিকাশে ও জ্ঞান অণে¦ষণে দীর্ঘদিন কাজ করেছি। তিনি বলেন, আগামী দুই থেকে এক বছরের মধ্যে শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ নির্ধারিত স্থানে ফেনী জেলা শিশু একাডেমীর নিজস্ব ভবনের কাজ শুরু হবে। তিনি বলেন, ফেনী থেকে চট্টগ্রামে গেলেও আমার মন পড়ে থাকবে এখানেই। আমার চলার পথে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
শিল্পতীর্থের সভাপতি হুমায়ুন মজুমদারে সভাপতিত্বে ও সাংস্কৃতিক সংগঠক পৃথ্বিরাজ চক্রবর্তী ও রহমত উল্যাহ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কবি মনজুর তাজিম, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সমন্বয়কারী সংগীত শিল্পী শান্তি চৌধুরী, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সভাপতি অরূপ দত্ত, লালন একাডেমী ফেনীর সভাপতি মোহাম্মদ উল্যাহ, সংলাপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ন নাগ, সুবচন নাট্যদলের প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন সাইমুম, কবি উত্তম দেবনাথ, কবি ইকবাল আলম, এডভোকেট সাইফ উদ্দিন শাহীন, সংগীত শিল্পী আফতাবুর রহমান কুমার, দৈনিক মানবজমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, কিশোর থিয়েটারের বাপ্পী পোদ্দার, কবি মো. শাহ আলম, এনসিটিএফের সভাপতি মোস্তাফিজুর রহমান, স্বর্ণ কিশোরীর জেলা নেতা মাহবুবা তাবাসসুম ইমা, শিশু একাডেমীর ছাত্রী ইরফাত বিনতে আবেদীন জিম প্রমুখ। এ সময় পুবালী সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, দৈনিক অজেয় বাংলা সহ-সম্পাদক সুরঞ্জিত নাগ, প্রথম আলো ফেনী বন্ধুসভার সভাপতি শেখ আশিকুন্নবী সজীবসহ ফেনীর সাংস্কৃতি ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞাকে আর্য সাংস্কৃতিক কেন্দ্র ফেনী, পুবালী সাংস্কৃতিক কেন্দ্র, মুক্তিযোদ্ধা সন্তান মো. মুন্নাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd