লোগো উম্মোচন ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা- বাংলা ভাষা-ভাষীদের গর্ব সেলিম আল দীন

নিজস্ব প্রতিনিধি : ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা তোমার সঙ্গী’ এ স্লোগানে ২৪ মার্চ বুধবার  নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র এর লোগো উম্মোচন ও আত্মপ্রকাশ অনুষ্ঠান ফেনীর জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন। উদ্বোধক ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক।
নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাযহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নারায়ন নাগ, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. শাহাদাত হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশের নাট্য আন্দোলনের ইতিহাসে সেলিম আল দীন একটি অধ্যায়ের নাম। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলা নাটককে ঔপনিবেশিক ধ্যান-ধারণা থেকে মুক্ত করার ক্ষেত্রে সেলিম আল দীন অগ্রণী ভূমিকা পালন করেন। নাটক রচনার ক্ষেত্রে সেলিম আল দীন পাশ্চাত্য নাট্য-প্রকরণকে পাশ কাটিয়ে বাঙালির নিজস্ব নাট্যকৌশল নির্মাণে সচেষ্ট ছিলেন। তিনি অনবরত সন্ধান করে চলেন। তাঁর নাটকে বাংলার মানুষের অস্তিত্ব এবং জগৎ-বোধ, যাপিত জীবনের স্বপ্ন ও যন্ত্রণা তাঁর বিষয়- তা বিশ্বের সকল মানুষেরই মনে ফুটিয়ে তুলেছেন। নাট্যচার্য সেলিম আল দীন শুধু ফেনী নয়, বাংলাদেশ ও সকল বাংলা ভাষা-ভাষীদের গর্ব।
সংগঠনের সহ-সাংস্কৃতিক সম্পাদক তাহ্মিনা তোফা সীমা ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রহমত উল্ল্যাহ সুমনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনীর সাধারণ সম্পাদক রাজীব সারওয়ার ও শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সম্পাদক আরিফ রিজভী।
এছাড়াও বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আসাদুজ্জামান দারা, নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন সাইমুম, নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এ বি এম মাসুদ, ডিবিসি নিউজ, ডেইলি অবজারভারের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মো. মাঈন উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাযহার তাঁর বক্তব্যে ফেনীতে নাট্যচার্য সেলিম আল দীন যাদুঘর ও প্রতিবছর সরকারি উদ্যোগে ও ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী সেলিম আল দীন মেলা চালু রাখার আহŸান জানান।
অপরদিকে ফেনীর সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ, কবি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন অনুষ্ঠান উপভোগ করেন।
শুরুতে উদ্বোধক অতিথিবৃন্দদের সাথে নিয়ে সংগঠনের লোগো উম্মোচন করেন। শেষে নাট্যচার্য ড. সেলিম আল দীনের জীবনীর ওপর মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

নবগঠিত কমিটিতে যাঁরা আছেন-
নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনী জেলা কমিটিতে সভাপতি পদে মাজহারুল হক চৌধুরী রাশেদ (রাশেদ মাযহার), সহ-সভাপতি পদে- আসাদুজ্জামান দারা, সোহেল মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক পদে সারওয়ার জাহান ফিরোজ (রাজীব সারওয়ার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরিফুল আমিন রিজভী, শিরিন আক্তার রতœা, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হক শামীম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল আলম, অর্থ সম্পাদক পদে ফজলুল হক রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর মাসুদ, দপ্তর সম্পাদক পদে সুরঞ্জিত নাগ, সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ার হোসেন রাজু, সহ: সাংস্কৃতিক সম্পাদক পদে তাহ্ফিনা তোফা সীমা, অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক পদে রেহানা ইয়াসমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রহমত উল্ল্যাহ সুমন, সহ: তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ডাঃ সাইফ উদ্দিন আহ্মেদ রয়েছে। কমিটিতে অপরাপর নির্বাহী সদস্যরা হলেন- মজুমদার নাসির উদ্দিন, তানভীর আলাদীন কাজী, এড. সাইফুদ্দিন শাহীন, ইসমত আরা তারা, হুমায়ুন মজুমদার, এনামুল হক শাহেদ, বিধান চন্দ্র শীল, জ্যাবিন শরমিন প্লেভা, নুরুল আমিন হৃদয়, সুভাষ সুত্রধর, দীপঙ্কর শীল, হাসনাত মাহী, গোপাল দাস, আইনুল হক এমিল, ফাতেমা জান্নাত শশী, সাজ্জাতুল ইসলাম ও ইয়াকুব হোসেন মারুফ।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লোগো উম্মোচন ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা- বাংলা ভাষা-ভাষীদের গর্ব সেলিম আল দীন

নিজস্ব প্রতিনিধি : ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা তোমার সঙ্গী’ এ স্লোগানে ২৪ মার্চ বুধবার  নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র এর লোগো উম্মোচন ও আত্মপ্রকাশ অনুষ্ঠান ফেনীর জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন। উদ্বোধক ছিলেন ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর তায়বুল হক।
নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাযহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব নারায়ন নাগ, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. শাহাদাত হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশের নাট্য আন্দোলনের ইতিহাসে সেলিম আল দীন একটি অধ্যায়ের নাম। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলা নাটককে ঔপনিবেশিক ধ্যান-ধারণা থেকে মুক্ত করার ক্ষেত্রে সেলিম আল দীন অগ্রণী ভূমিকা পালন করেন। নাটক রচনার ক্ষেত্রে সেলিম আল দীন পাশ্চাত্য নাট্য-প্রকরণকে পাশ কাটিয়ে বাঙালির নিজস্ব নাট্যকৌশল নির্মাণে সচেষ্ট ছিলেন। তিনি অনবরত সন্ধান করে চলেন। তাঁর নাটকে বাংলার মানুষের অস্তিত্ব এবং জগৎ-বোধ, যাপিত জীবনের স্বপ্ন ও যন্ত্রণা তাঁর বিষয়- তা বিশ্বের সকল মানুষেরই মনে ফুটিয়ে তুলেছেন। নাট্যচার্য সেলিম আল দীন শুধু ফেনী নয়, বাংলাদেশ ও সকল বাংলা ভাষা-ভাষীদের গর্ব।
সংগঠনের সহ-সাংস্কৃতিক সম্পাদক তাহ্মিনা তোফা সীমা ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রহমত উল্ল্যাহ সুমনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনীর সাধারণ সম্পাদক রাজীব সারওয়ার ও শুভেচ্ছা বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম সম্পাদক আরিফ রিজভী।
এছাড়াও বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আসাদুজ্জামান দারা, নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন সাইমুম, নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী এ বি এম মাসুদ, ডিবিসি নিউজ, ডেইলি অবজারভারের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া ও দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মো. মাঈন উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট রাশেদ মাযহার তাঁর বক্তব্যে ফেনীতে নাট্যচার্য সেলিম আল দীন যাদুঘর ও প্রতিবছর সরকারি উদ্যোগে ও ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী সেলিম আল দীন মেলা চালু রাখার আহŸান জানান।
অপরদিকে ফেনীর সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ, কবি, সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন অনুষ্ঠান উপভোগ করেন।
শুরুতে উদ্বোধক অতিথিবৃন্দদের সাথে নিয়ে সংগঠনের লোগো উম্মোচন করেন। শেষে নাট্যচার্য ড. সেলিম আল দীনের জীবনীর ওপর মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

নবগঠিত কমিটিতে যাঁরা আছেন-
নাট্যাচার্য সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনী জেলা কমিটিতে সভাপতি পদে মাজহারুল হক চৌধুরী রাশেদ (রাশেদ মাযহার), সহ-সভাপতি পদে- আসাদুজ্জামান দারা, সোহেল মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক পদে সারওয়ার জাহান ফিরোজ (রাজীব সারওয়ার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরিফুল আমিন রিজভী, শিরিন আক্তার রতœা, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হক শামীম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে দিদারুল আলম, অর্থ সম্পাদক পদে ফজলুল হক রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর মাসুদ, দপ্তর সম্পাদক পদে সুরঞ্জিত নাগ, সাংস্কৃতিক সম্পাদক পদে আনোয়ার হোসেন রাজু, সহ: সাংস্কৃতিক সম্পাদক পদে তাহ্ফিনা তোফা সীমা, অভ্যর্থনা ও আপ্যায়ন সম্পাদক পদে রেহানা ইয়াসমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রহমত উল্ল্যাহ সুমন, সহ: তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ডাঃ সাইফ উদ্দিন আহ্মেদ রয়েছে। কমিটিতে অপরাপর নির্বাহী সদস্যরা হলেন- মজুমদার নাসির উদ্দিন, তানভীর আলাদীন কাজী, এড. সাইফুদ্দিন শাহীন, ইসমত আরা তারা, হুমায়ুন মজুমদার, এনামুল হক শাহেদ, বিধান চন্দ্র শীল, জ্যাবিন শরমিন প্লেভা, নুরুল আমিন হৃদয়, সুভাষ সুত্রধর, দীপঙ্কর শীল, হাসনাত মাহী, গোপাল দাস, আইনুল হক এমিল, ফাতেমা জান্নাত শশী, সাজ্জাতুল ইসলাম ও ইয়াকুব হোসেন মারুফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd