সাড়ে ৩ ঘণ্টার জন্য পরশুরাম উপজেলা আ.লীগ নেতা সাজেলের ‘পদত্যাগ’

নিজস্ব প্রতিনিধি : পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে সাজেল দলীয় পদ থেকে সাড়ে তিন ঘণ্টার জন্য ‘পদত্যাগ’ করেছিলেন। ৩১ মে সোমবার ভোর সাড়ে পাঁচটায় তিনি লিখিত পদত্যাগপত্র নিয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকারের বাড়িতে হাজির হন। সকাল নয়টার দিকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন তিনি।
নিজাম উদ্দিন পরশুরাম পৌরসভার মেয়র। গত পৌর নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার সময় নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে থাকা স্থানীয় একজন সাংবাদিক তখনই পদত্যাগপত্র জমা দেওয়ার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। হঠাৎ এ পদত্যাগের কারণ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। সবাই এর কারণ খুঁজতে চেষ্টা করেন।
তবে এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাড়ে তিন ঘণ্টা পর নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী আবার লোক মারফত ওই পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে নিজাম উদ্দিন আকস্মিকভাবে একটি লিখিত পদত্যাগপত্র নিয়ে তাঁর গ্রামের বাড়িতে উপস্থিত হন। তিনি তখনই নিজাম উদ্দিনকে জানিয়ে দেন, পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার তাঁর নেই। তারপরও নিজাম উদ্দিন চৌধুরী পদত্যাগপত্র তাঁর কাছে রেখে চলে যান।
জেলা আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, সাড়ে তিন ঘণ্টা পর সকাল নয়টার দিকে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী লোক পাঠিয়ে ওই পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়ে গেছেন।
এ বিষয়ে জানার জন্য নিজাম উদ্দিনকে তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ৩ ঘণ্টার জন্য পরশুরাম উপজেলা আ.লীগ নেতা সাজেলের ‘পদত্যাগ’

নিজস্ব প্রতিনিধি : পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে সাজেল দলীয় পদ থেকে সাড়ে তিন ঘণ্টার জন্য ‘পদত্যাগ’ করেছিলেন। ৩১ মে সোমবার ভোর সাড়ে পাঁচটায় তিনি লিখিত পদত্যাগপত্র নিয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকারের বাড়িতে হাজির হন। সকাল নয়টার দিকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন তিনি।
নিজাম উদ্দিন পরশুরাম পৌরসভার মেয়র। গত পৌর নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
পদত্যাগপত্র জমা দেওয়ার সময় নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে থাকা স্থানীয় একজন সাংবাদিক তখনই পদত্যাগপত্র জমা দেওয়ার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। হঠাৎ এ পদত্যাগের কারণ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। সবাই এর কারণ খুঁজতে চেষ্টা করেন।
তবে এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাড়ে তিন ঘণ্টা পর নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী আবার লোক মারফত ওই পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন।
এ বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে নিজাম উদ্দিন আকস্মিকভাবে একটি লিখিত পদত্যাগপত্র নিয়ে তাঁর গ্রামের বাড়িতে উপস্থিত হন। তিনি তখনই নিজাম উদ্দিনকে জানিয়ে দেন, পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার তাঁর নেই। তারপরও নিজাম উদ্দিন চৌধুরী পদত্যাগপত্র তাঁর কাছে রেখে চলে যান।
জেলা আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, সাড়ে তিন ঘণ্টা পর সকাল নয়টার দিকে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী লোক পাঠিয়ে ওই পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়ে গেছেন।
এ বিষয়ে জানার জন্য নিজাম উদ্দিনকে তাঁর মুঠোফোনে বেশ কয়েকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd