বালিগাঁওতে নাচে-গানে উৎসবমুখর বসন্তবরণ

নিজস্ব প্রতিনিধি : উন্মুক্ত মাঠজুড়ে বাহারি পিঠা-পুলি আর ফল-ফলাদির স্টল। আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য চিতই পিঠা, ভাপাপিঠা ও জিলাপী তৈরির ধুম। একই সঙ্গে চলে মাছের কাবাব আর পরটা তৈরি। হিম বাতাসে উষ্ণতা খুঁজতে কফি হাউজে। আর মঞ্চ থেকে নৃত্যের তালে ভেসে আসে গানের সুর। ১৪ ফেব্রুয়ারি সোমবার রাতে এমন উৎসবমুখর পরিবেশে ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়।

সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু হলেও বিকাল থেকেই সপরিবারে অংশ নিতে ছুটে যান বিভিন্ন শ্রেণির সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। করোনা পরিস্থিতি বিবেচনায় এলাকার জনসাধারণের প্রবেশাধিকার ছিল সীমিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী যখন পরিবার নিয়ে হাজির তখনই শুরু হয় অনুষ্ঠানমালা। একেএকে পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে থাকেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. রফিক উস ছালেহীন। বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি শুসেন চন্দ্র শীল অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক সংগঠক পৃথ্বিরাজ চক্রবর্তী ও সাদিয়া আফরোজের যৌথ সঞ্চালনায় কুড়েঘরের আদলে তৈরি মঞ্চে শুরু হয় নাচ-গান। পূবালী সাংস্কৃতিক কেন্দ্র ও আৰ্য সাংস্কৃতিক কেন্দ্র সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন। শেষে র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণ করা হয়। এরপর বালিগাঁওয়ের আকাশ আতশবাজির আলোকচ্ছটায় বর্ণিল হয়ে উঠে।

অনুষ্ঠানের আয়োজক উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, আমাদের জীবন চর্চার এক বিরাট উৎসব হলো বসন্ত। এটা আমাদের জাতির একটা পরিচয়ও বটে। মহামারীর দিনেও এই উৎসব মানুষের কাছে খুব উপভোগ্য। অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিগণ নাচ-গান উপভোগ ছাড়াও গ্রামীণ আবহে পিঠা-পুলির স্বাদ নিতে পেরেছেন।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বালিগাঁওতে নাচে-গানে উৎসবমুখর বসন্তবরণ

নিজস্ব প্রতিনিধি : উন্মুক্ত মাঠজুড়ে বাহারি পিঠা-পুলি আর ফল-ফলাদির স্টল। আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্য চিতই পিঠা, ভাপাপিঠা ও জিলাপী তৈরির ধুম। একই সঙ্গে চলে মাছের কাবাব আর পরটা তৈরি। হিম বাতাসে উষ্ণতা খুঁজতে কফি হাউজে। আর মঞ্চ থেকে নৃত্যের তালে ভেসে আসে গানের সুর। ১৪ ফেব্রুয়ারি সোমবার রাতে এমন উৎসবমুখর পরিবেশে ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়।

সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু হলেও বিকাল থেকেই সপরিবারে অংশ নিতে ছুটে যান বিভিন্ন শ্রেণির সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। করোনা পরিস্থিতি বিবেচনায় এলাকার জনসাধারণের প্রবেশাধিকার ছিল সীমিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী যখন পরিবার নিয়ে হাজির তখনই শুরু হয় অনুষ্ঠানমালা। একেএকে পরিবার-পরিজন নিয়ে অংশ নিতে থাকেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সিভিল সার্জন ডা. রফিক উস ছালেহীন। বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি শুসেন চন্দ্র শীল অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।

এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক সংগঠক পৃথ্বিরাজ চক্রবর্তী ও সাদিয়া আফরোজের যৌথ সঞ্চালনায় কুড়েঘরের আদলে তৈরি মঞ্চে শুরু হয় নাচ-গান। পূবালী সাংস্কৃতিক কেন্দ্র ও আৰ্য সাংস্কৃতিক কেন্দ্র সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন। শেষে র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণ করা হয়। এরপর বালিগাঁওয়ের আকাশ আতশবাজির আলোকচ্ছটায় বর্ণিল হয়ে উঠে।

অনুষ্ঠানের আয়োজক উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল বলেন, আমাদের জীবন চর্চার এক বিরাট উৎসব হলো বসন্ত। এটা আমাদের জাতির একটা পরিচয়ও বটে। মহামারীর দিনেও এই উৎসব মানুষের কাছে খুব উপভোগ্য। অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিগণ নাচ-গান উপভোগ ছাড়াও গ্রামীণ আবহে পিঠা-পুলির স্বাদ নিতে পেরেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd