নিজস্ব প্রতিনিধি : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান আমরা সবাই বাংলাদেশী, কাউকে সংখ্যালঘু বলতে চাই না। আমরা যেভাবে ঈদ পালন করি আপনারাও একইভাবে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দূর্গাপূজা পালন করবেন। যদি কেউ কোন সমস্যা সৃষ্টি করে তাহলে আমাকে জানাবেন এবং আমার দলের নেতাদের জানাবেন। অপরাধী যেই হোক আমি নিজ হাতে তাকে প্রতিহত করবো।
০৫ অক্টোবর শনিবার ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর সাহার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মানিক চন্দ্র শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার সহ-সম্পাদক বেলাল আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, জেলা যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া উপজেলা সভাপতি আলহাজ্ব নূর আহম্মদ মজুমদার, সদস্য সচিব মো: আলমগীর বি.এ, ছাগলনাইয়া পৌর আহবায়ক মো: ইউছুপ মজুমদার।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক কপিল উদ্দিন সরকার, উপজেলা সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, পৌর যুগ্ম-আহবায়ক এমজি কিবরিয়া মজুমদার, মনির আহাম্মদ খোকন ও আবুল খায়ের বাবুল মজুমদার, সদস্য সচিব আবদুল লতিফ, রাধানগর ইউনিয়ন আহবায়ক রবিউল হক চৌধুরী মাহবুব, মহামায়া ইউনিয়ন আহবায়ক ফজলুল করিম লিটন, ঘোপাল ইউনিয়ন আহবায়ক মোহাম্মদ মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক হাফেজ মো: সোহরাব হোসেন ও আবদুল মোমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জাফর হোসেন মজুমদার, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল করিম বাবু, জেলা ছাত্রদল সদস্য শাহাদাত ও নাজিম উদ্দিন, পৌর যুবদল আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম-আহবায়ক মো: আলমগীর হোসেন ও শাকিল, উপজেলা শ্রমিকদল সভাপতি শহীদ উল্লাহ, পৌর শ্রমিকদল আহবায়ক হোনা মিয়া, উপজেলা ছাত্রদল আহবায়ক মো: নাদিম উদ্দিন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী। শেষে রফিকুল আলম মজনু ৩৫টি হিন্দু পরিবারের মাঝে অর্থ সহায়তা উপহার হিসেবে প্রদান করা হয়।









