“আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি” – ফেনীর খালেদা জিয়ার বাড়িতে মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। আমরা বলেছি আওয়ামী রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগন। জনগন সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে কারা করবে না। আমরা সেখানে কিছু না।
ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলা শাখা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগের দস্যুরা পালিয়েছে। দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছে রাতারাতি সব সম্ভব না।  আমরা বলেছি নির্বাচনটা তারাতারি করলে ভাল হয়।
২০ নভেম্বর বুধবার দুপুরে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিনসহ এতে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন এবং ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

“আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি” – ফেনীর খালেদা জিয়ার বাড়িতে মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। আমরা বলেছি আওয়ামী রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগন। জনগন সিদ্ধান্ত নেবেন কারা রাজনীতি করবে কারা করবে না। আমরা সেখানে কিছু না।
ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলা শাখা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আওয়ামীলীগের দস্যুরা পালিয়েছে। দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দিবেন। সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছে রাতারাতি সব সম্ভব না।  আমরা বলেছি নির্বাচনটা তারাতারি করলে ভাল হয়।
২০ নভেম্বর বুধবার দুপুরে বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব মোহাম্মদ রবিনসহ এতে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন এবং ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd