ফেনীতে ‘মিট দ্য প্রেস’  এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর বলেন “ফেনী যেন আর ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয়”

নিজস্ব প্রতিনিধি : ‘সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরী হয়েছে তা ঘুঁচাতে হবে। ফেনী যেন আর কোন ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয় তার জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে।

০৭ ডিসেম্বর শনিবার ফেনীতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’ এ এই আহ্বান জানান এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
নিজ নির্বাচনী আসন ফেনী শহরে দলের পক্ষ থেকে প্রথম গণসমাবেশ উপলক্ষ্যে মতবিনিময়ে অংশ নেন। দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও এতে বক্তব্য রাখেন।

এবি পার্টি ফেনী জেলা মিটির সদস্যসচিব ফজলুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ফেনীতে কর্মরত সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মঞ্জু তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে নানা ষড়যন্ত্র ও দু:শাসনের যাঁতাকলে স্বাধীনতা-সার্বভৌমত্ব বার বার হুমকির মুখে পড়লেও মুক্তিকামী মানুষ কখনোই তা মেনে নেয়নি। যুগে যুগে বিপ্লবীদের জন্ম হয়েছে এবং তাদের আত্মদান ও সংগ্রামে বাংলাদেশ প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। আমাদের বিশ্বাস কাঙ্খিত সংস্কারের পথ ধরে বাংলাদেশ ভবিষ্যতে একটি গণতান্ত্রিক ভিতের উপর দাঁড়াতে পারবে এবং ফ্যাসিবাদী শাসন ফিরে আসার পথ চিরতরে রুদ্ধ হবে। তিনি সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরী হয়েছে তার জন্য দু:খ ও হতাশা প্রকাশ করে বলেন, জাতির কাছে ফেনীর পরিচিতি পাওয়া উচিত ছিল শুভপুর ও বিলোনিয়া যুদ্ধের বীরত্বগাঁথায়। ফেনী যেন আর কোন ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয় তার জন্য সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন,  বিপ্লবী সমসের গাজীর রক্ত আমাদের শরীরে আছে বলেই ভাষা শহীদ আব্দুস সালাম, শহীদ সালাউদ্দিন মমতাজ এর মত বীরের ফেনীতে বার বার জন্ম নিয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফেনীতে যে সকল সংগ্রামী ছাত্র-জনতা জীবন উৎসর্গ করে দেশকে হায়েনা শাসন থেকে মুক্ত করেছে তাদের স্মৃতি রক্ষায় ফেনীতে তাদের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মেমোরিয়াল হাসপাতাল করার জোর দাবি জানান তিনি।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নাগরিকদের অধিকার নিশ্চিত করার রাজনীতি ও সমস্যা সমাধান মূলক কর্মসূচি দিয়ে এবি পার্টি জনগণের সমর্থন আদায়ে বিশ্বাসী। ব্যক্তি ও পরিবারতান্ত্রিক রাজনীতি হিংসা এবং বিভেদের যে বীজ বপন করেছে তা থেকে মুক্ত হওয়ার অভিপ্রায় নিয়েই জুলাই বিপ্লব হয়েছে। তিনি বিপ্লবের ফসল ঘরে তুলতে জাতীয় ঐকমত্য সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।

মিট দ্য প্রেসে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল ও ফেনী জেলার আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ‘মিট দ্য প্রেস’  এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর বলেন “ফেনী যেন আর ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয়”

নিজস্ব প্রতিনিধি : ‘সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরী হয়েছে তা ঘুঁচাতে হবে। ফেনী যেন আর কোন ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয় তার জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে।

০৭ ডিসেম্বর শনিবার ফেনীতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’ এ এই আহ্বান জানান এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
নিজ নির্বাচনী আসন ফেনী শহরে দলের পক্ষ থেকে প্রথম গণসমাবেশ উপলক্ষ্যে মতবিনিময়ে অংশ নেন। দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও এতে বক্তব্য রাখেন।

এবি পার্টি ফেনী জেলা মিটির সদস্যসচিব ফজলুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ফেনীতে কর্মরত সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মঞ্জু তার বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে নানা ষড়যন্ত্র ও দু:শাসনের যাঁতাকলে স্বাধীনতা-সার্বভৌমত্ব বার বার হুমকির মুখে পড়লেও মুক্তিকামী মানুষ কখনোই তা মেনে নেয়নি। যুগে যুগে বিপ্লবীদের জন্ম হয়েছে এবং তাদের আত্মদান ও সংগ্রামে বাংলাদেশ প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। আমাদের বিশ্বাস কাঙ্খিত সংস্কারের পথ ধরে বাংলাদেশ ভবিষ্যতে একটি গণতান্ত্রিক ভিতের উপর দাঁড়াতে পারবে এবং ফ্যাসিবাদী শাসন ফিরে আসার পথ চিরতরে রুদ্ধ হবে। তিনি সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরী হয়েছে তার জন্য দু:খ ও হতাশা প্রকাশ করে বলেন, জাতির কাছে ফেনীর পরিচিতি পাওয়া উচিত ছিল শুভপুর ও বিলোনিয়া যুদ্ধের বীরত্বগাঁথায়। ফেনী যেন আর কোন ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয় তার জন্য সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন,  বিপ্লবী সমসের গাজীর রক্ত আমাদের শরীরে আছে বলেই ভাষা শহীদ আব্দুস সালাম, শহীদ সালাউদ্দিন মমতাজ এর মত বীরের ফেনীতে বার বার জন্ম নিয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফেনীতে যে সকল সংগ্রামী ছাত্র-জনতা জীবন উৎসর্গ করে দেশকে হায়েনা শাসন থেকে মুক্ত করেছে তাদের স্মৃতি রক্ষায় ফেনীতে তাদের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মেমোরিয়াল হাসপাতাল করার জোর দাবি জানান তিনি।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নাগরিকদের অধিকার নিশ্চিত করার রাজনীতি ও সমস্যা সমাধান মূলক কর্মসূচি দিয়ে এবি পার্টি জনগণের সমর্থন আদায়ে বিশ্বাসী। ব্যক্তি ও পরিবারতান্ত্রিক রাজনীতি হিংসা এবং বিভেদের যে বীজ বপন করেছে তা থেকে মুক্ত হওয়ার অভিপ্রায় নিয়েই জুলাই বিপ্লব হয়েছে। তিনি বিপ্লবের ফসল ঘরে তুলতে জাতীয় ঐকমত্য সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।

মিট দ্য প্রেসে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল ও ফেনী জেলার আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd