এম. এমরান পাটোয়ারী : ফেনী ইউনিভার্সিটির কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রধান করা হয়েছে।
২২ ডিসেম্বর রোববার ইউনিভার্সিটি প্রাঙ্গণে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) নাসির উদ্দিন আহমেদ এর সৌজন্যে এই শীতবস্ত্র উপহারের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রইস কায়জার, উপাচার্য প্রফেসর ড. এম জামাল উদ্দীন আহমদ, ট্রেজারার প্রফেসর তায়বুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শাহ আলম, কলা অনুষদের নবাগত ডিন প্রফেসর ড. নুর মোহাম্মদসহ ইউনিভার্সিটির কর্মকর্তা ও কর্মচারীরা।









