নিজস্ব প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও এনায়েত উল্লাহ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদাউস মিতা এবং স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চর সাহা ভিখারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছালাহ উদ্দিন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।









