নিজস্ব প্রতিনিধি : ফেনী শহরের মাস্টার পাড়ায় অবস্থিত হাজারী পাড়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসায় পাগড়ী প্রদান, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৬ জন হাফেজকে পাগড়ী ও সবক প্রদান করেন ফেনী ছিলোনীয়া মাদানি মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি মাওলানা আহমাদুল্লাহ কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে নসিহত ও সবক প্রদান করেন দারুল উলুম ফেনীর মুহতামিম ও জহিরিয়া মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইলিয়াস বিন নাজিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি গোলাম ফারুক হাজারী। এতে আরও উপস্থিত ছিলেন ফেনী কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা মীর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাজারীপাড়া হাফেজিয়া ও নূরানী বিভাগের প্রধান হাফেজ মাওলানা মীজানুর রহমান, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ, হাফেজ মাওলানা মনিরুল আলম ও মাওলানা মীর হোসেন।
এ সময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল হক মিলন, পিটু হাজারী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তৃতীয় জামাতে অধ্যয়নরত ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয় এবং শতাধিক ছাত্র-ছাত্রীকে সবক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।









