এম. এমরান পাটোয়ারী : দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার গ্লোব জনকন্ঠ গ্রুপের জাতীয় পত্রিকা দৈনিক জনকণ্ঠে ফেনীর নিজস্ব সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন আরিফ আজম। পত্রিকাটির সম্পাদক শামীম এ খান স্বাক্ষরিত নিয়োগপত্র ও পরিচয়পত্র দেয়া হয়।
আরিফ আজম ২০০৯ সালের ১৭জুন দৈনিক ফেনীর সময় এর প্রতিষ্ঠালঘ্ন থেকে সম্পৃক্ত হয়ে বর্তমানে চীফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।









