“হ্যাঁ ভোট মানে হচ্ছে, আমাদের আগামীর স্বাধীন সাংবাদিকতা” -ফেনীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম. আবদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ বলেছেন, হ্যাঁ ভোট মানে হচ্ছে আমাদের স্বাধীন সাংবাদিকতা। এতে নির্ভর করছে আগামী দিনের সাংবাদিকতা। আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যে সংস্কারগুলো করা হয়েছে সেখানে যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয়, এজন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁকে জয়ী করে আমাদের স্বাধীন সাংবাদিকতা স্বাধীন সংবাদ মাধ্যম নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে।

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকরা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল।
তিনি আরো বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। একেবারেই ব্যতিক্রম একটি নির্বাচন। অন্য নির্বাচন থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিগত তিনটি নির্বাচন থেকে। ট্রেডিশনাল নির্বাচনী রিপোর্ট এখন আর চলে না। ইলেকট্রনিক্স মিডিয়ায় নির্বাচন সাংবাদিকতার দায়িত্ব ও গুরুত্ব অনেক বেশি। পেশাদার দায়িত্বশীলতার জায়গা ঠিকঠাক মত অনুসরণ করতে না পারলে নির্বাচন যেমন ভন্ডুলের আশঙ্কা তৈরি হবে। দায়িত্বশীলতার মাধ্যম একইসঙ্গে ইতিহাস স্থাপনের নির্বাচন করে দেয়া সম্ভব।
এম. আবদুল্লাহ আরো বলেন, ভোটাধিকার হরণের কারণে ভোটারদের প্রত্যাশা যেমন আকাশ ছোঁয়া এবং নির্বাচন নিয়ে অনেক সংকটের জায়গা আছে। কারণ একমাত্র ১৯৮৮ সালের পর দেশের বড় একটি দল আওয়ামী লীগ বিহীন নির্বাচন এর আগে হয়নি। এ নির্বাচনের মেরুকরণ সম্পূন্ন ভিন্ন। পরস্পর কাছাকাছি মতাদর্শের দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন বাঁধাহীন সাংবাদিকতার পরিবেশ আছে। ডিজিটাল প্লাটফর্ম গুলোতে কতটুকু দায়িত্বশীল জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করতে পারছি। বৃহৎ একটি শক্তি নির্বাচনে নেই তারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করতে পারে। ভুয়া ভিডিও দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করতে পারে। এটা নির্বাচনে আশঙ্কা তৈরি করবে। তথ্য পাওয়া যাবে সেগুলো বার বার যাচাই করতে হবে। গণতন্ত্রের জায়গা থেকে আমাদের হোচট খাওয়া যাবে না।
মতবিনিময় সভায়  বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আর টিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, বাংলাদেশ টেলিভিশনের ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ।
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী টেলিভিশন জার্নালিস ক্লাবের সহ-সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া।
এ সময় টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সদস্য, ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

“হ্যাঁ ভোট মানে হচ্ছে, আমাদের আগামীর স্বাধীন সাংবাদিকতা” -ফেনীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম. আবদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ বলেছেন, হ্যাঁ ভোট মানে হচ্ছে আমাদের স্বাধীন সাংবাদিকতা। এতে নির্ভর করছে আগামী দিনের সাংবাদিকতা। আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যে সংস্কারগুলো করা হয়েছে সেখানে যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয়, এজন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁকে জয়ী করে আমাদের স্বাধীন সাংবাদিকতা স্বাধীন সংবাদ মাধ্যম নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে।

ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকরা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল।
তিনি আরো বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। একেবারেই ব্যতিক্রম একটি নির্বাচন। অন্য নির্বাচন থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিগত তিনটি নির্বাচন থেকে। ট্রেডিশনাল নির্বাচনী রিপোর্ট এখন আর চলে না। ইলেকট্রনিক্স মিডিয়ায় নির্বাচন সাংবাদিকতার দায়িত্ব ও গুরুত্ব অনেক বেশি। পেশাদার দায়িত্বশীলতার জায়গা ঠিকঠাক মত অনুসরণ করতে না পারলে নির্বাচন যেমন ভন্ডুলের আশঙ্কা তৈরি হবে। দায়িত্বশীলতার মাধ্যম একইসঙ্গে ইতিহাস স্থাপনের নির্বাচন করে দেয়া সম্ভব।
এম. আবদুল্লাহ আরো বলেন, ভোটাধিকার হরণের কারণে ভোটারদের প্রত্যাশা যেমন আকাশ ছোঁয়া এবং নির্বাচন নিয়ে অনেক সংকটের জায়গা আছে। কারণ একমাত্র ১৯৮৮ সালের পর দেশের বড় একটি দল আওয়ামী লীগ বিহীন নির্বাচন এর আগে হয়নি। এ নির্বাচনের মেরুকরণ সম্পূন্ন ভিন্ন। পরস্পর কাছাকাছি মতাদর্শের দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন বাঁধাহীন সাংবাদিকতার পরিবেশ আছে। ডিজিটাল প্লাটফর্ম গুলোতে কতটুকু দায়িত্বশীল জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করতে পারছি। বৃহৎ একটি শক্তি নির্বাচনে নেই তারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করতে পারে। ভুয়া ভিডিও দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করতে পারে। এটা নির্বাচনে আশঙ্কা তৈরি করবে। তথ্য পাওয়া যাবে সেগুলো বার বার যাচাই করতে হবে। গণতন্ত্রের জায়গা থেকে আমাদের হোচট খাওয়া যাবে না।
মতবিনিময় সভায়  বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আই’র ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজ এর ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আর টিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, বাংলাদেশ টেলিভিশনের ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ।
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী টেলিভিশন জার্নালিস ক্লাবের সহ-সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ফেনী প্রতিনিধি সমীর উদ্দিন ভূঁইয়া।
এ সময় টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সদস্য, ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd