নিজস্ব প্রতিনিধি : ফেনী শহরের এফ. রহমান এসি মার্কেটে পবিত্র ঈদুল ফিতরের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা।
মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শহর ব্যবসায়ী সমিতির আহবায়ক আলাল উদ্দিন আলাল, মার্কেট ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন।
এসি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ভূঞার সার্বিক সহযোগীতায় অর্থ সম্পাদক জামাল ভূঞা রনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো. ফয়সাল, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল মজুমদার ও সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
ড্রয়ে ১ম পুরস্কার ১শ২৫ সিসি ১ টি মোটর সাইকেল-টোকেন নং-২৯১০৭, দ্বিতীয় পুরস্কার ১ টি ফ্রিজ -টোকেন নং-৩৪০৮৩, তৃতীয় পুরস্কার ১ টি ওয়াশিং মেশিন-টোকেন নং-৪৫৭২৫, চতুর্থ পুরস্কার ১ টি এলএইডি টেলিভিশন-টোকেন নং-৪৩১২৬, ৫ম পুরস্কার ১ টি মাইক্রো ওভেন-টোকেন নং-০৫২৪০, ৬ষ্ঠ পুরস্কার ১ টি বাইসাইকেল-টোকেন নং-১১৭১০, ৭ম পুরস্কার ১ টি চার্জার ফ্যান-টোকেন নং-১২২৯৮, ৮ম পুরস্কার ১ টি ব্লেন্ডার মেশিন-টোকেন নং-১১১২১, ৯ম পুরস্কার ১ টি কিয়াম পাতিল সেট-টোকেন নং-৪৮০৯৮ ও ১০ম পুরস্কার ১ টি রাইচ কুকার-টোকেন নং-৪৩০৭৫। এছাড়া শান্তনা পুরষ্কার দেওয়া হবে ১০ জনকে। যথাক্রমে তাদের -টোকেন নং-২৪৭৫৪, ১৭৮২১, ২০১১৮, ১০৯৬৭, ০২৪০১, ০৭৫৩২, ২৬০২৪, ৫৯৩২১, ২১৮২১, ১৭২৬০ মোট ১০টি।









