নিজস্ব প্রতিনিধি >>>>
বাংলাদেশের বরেন্য শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্ ০৮ মে সোমবার ফেনী ইউনিভার্সিটির দ্বিতীয় উপাচার্য হিসাবে যোগদান করেন।
ফেনী ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান বিভাগের প্রফেসর, খুলনা বিশ্বদ্যিালয়ের ভাইস-চ্যন্সেলর, বাংলাদেশ মৎস গবেষনা ইনিষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন।
দেশ বিদেশের শতাধিক জার্নালে তার গবেষনা মূলক প্রকাশনা আছে। তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ, সাহসী, সংস্কৃতিমনা, প্রগতিশীল ও বিনয়ী হিসেবে পরিচিত।









