ভারতে জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমদের দায়ী করলেন বিজেপির এমপি

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা, জনসংখ্যা বৃদ্ধি, নারীর অধিকার ইত্যাদি ইস্যুতে মুসলিমদের উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি এমপি সাক্ষী মহারাজ। তিনি গতকাল (শুক্রবার) উত্তর প্রদেশের মীরাটে সাধুসন্তদের এক সভায় এসব বিষয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

সাক্ষী মহারাজ বলেন, ‘দেশে সকলের জন্য ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালু করার সময় এসেছে। জনসংখ্যা বৃদ্ধির জন্য দেশে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ জন্য হিন্দুরা দায়ী নয়, দায়ী তারাই যারা ৪ বিবি এবং ৪০ সন্তানের কথা বলে। এসব চলবে না, তিন তালাককে সমাপ্ত করার সময় এসে গেছে।’ তিনি বলেন, ‘মায়েরা সন্তান উৎপাদনের যন্ত্র নন। মা হিন্দু অথবা মুসলিম হোন তাকে মর্যাদা দিতে হবে।’

তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালু করার আহ্বান জানিয়েছেন। সাক্ষী মহারাজ এর আগে দেশে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি করতে সকল হিন্দু মহিলাকে কমপক্ষে ৪ সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সাক্ষী মরাজ তার সাফাইতে দাবি করে বলেছেন, ‘আমি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি। আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

উত্তর প্রদেশে নির্বাচনি তফসিল ঘোষণা হওয়ার পর থেকে সেখানে আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। সাক্ষী মহারাজের বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মীরাটের জেলা প্রশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।

অভিযুক্ত বিজেপি এমপি সাক্ষী মহারাজের বিরুদ্ধে মীরাট পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩বি, ২৯৫এ, ১৮৮, ৫০৫/৩, ২৯৮ এবং ১৭১ ধারা অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

মীরাটের জেলা প্রশাসক বলেন, সাক্ষী মহারাজের কার্যক্রমের তদন্ত করা হচ্ছে। জেলার সিনিয়র পুলিশ সুপার এ সংক্রান্ত ভিডিও চিত্রের ভিত্তিতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন। তাছাড়া রাজনৈতিক কর্মসূচির জন্য প্রাশাসনিক কোনো অনুমতিও নেয় হয়নি। প্রশাসন কেবলমাত্র ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমদের দায়ী করলেন বিজেপির এমপি

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা, জনসংখ্যা বৃদ্ধি, নারীর অধিকার ইত্যাদি ইস্যুতে মুসলিমদের উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি এমপি সাক্ষী মহারাজ। তিনি গতকাল (শুক্রবার) উত্তর প্রদেশের মীরাটে সাধুসন্তদের এক সভায় এসব বিষয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

সাক্ষী মহারাজ বলেন, ‘দেশে সকলের জন্য ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালু করার সময় এসেছে। জনসংখ্যা বৃদ্ধির জন্য দেশে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ জন্য হিন্দুরা দায়ী নয়, দায়ী তারাই যারা ৪ বিবি এবং ৪০ সন্তানের কথা বলে। এসব চলবে না, তিন তালাককে সমাপ্ত করার সময় এসে গেছে।’ তিনি বলেন, ‘মায়েরা সন্তান উৎপাদনের যন্ত্র নন। মা হিন্দু অথবা মুসলিম হোন তাকে মর্যাদা দিতে হবে।’

তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চালু করার আহ্বান জানিয়েছেন। সাক্ষী মহারাজ এর আগে দেশে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি করতে সকল হিন্দু মহিলাকে কমপক্ষে ৪ সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সাক্ষী মরাজ তার সাফাইতে দাবি করে বলেছেন, ‘আমি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি। আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

উত্তর প্রদেশে নির্বাচনি তফসিল ঘোষণা হওয়ার পর থেকে সেখানে আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। সাক্ষী মহারাজের বিতর্কিত মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মীরাটের জেলা প্রশাসকের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।

অভিযুক্ত বিজেপি এমপি সাক্ষী মহারাজের বিরুদ্ধে মীরাট পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩বি, ২৯৫এ, ১৮৮, ৫০৫/৩, ২৯৮ এবং ১৭১ ধারা অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

মীরাটের জেলা প্রশাসক বলেন, সাক্ষী মহারাজের কার্যক্রমের তদন্ত করা হচ্ছে। জেলার সিনিয়র পুলিশ সুপার এ সংক্রান্ত ভিডিও চিত্রের ভিত্তিতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন। তাছাড়া রাজনৈতিক কর্মসূচির জন্য প্রাশাসনিক কোনো অনুমতিও নেয় হয়নি। প্রশাসন কেবলমাত্র ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd