হ্যাকিংয়ে পুতিনকে সাহায্য করেছেন যে তরুণী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় হ্যাকিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাহায্যকারী সন্দেহভাজন হ্যাকারের পরিচয় প্রকাশ করা হয়েছে। তার নাম আলিসা শেভচেঙ্কো।

রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে শেভচেঙ্কোর নাম। তিনি একজন দক্ষ হ্যাকার। বড় বড় কোম্পানি তাদের অনলাইন নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করতে তাকে নিয়োগ দেন।

জোর নামে একটি কোম্পানির হয়ে কাজ করতেন শেভচেঙ্কো। রুশ ফেডারেশনের গোয়েন্দা সংস্থার জন্য ‘টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে জোর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে হ্যাকিংয়ের মাধ্যমে প্রভাব বিস্তারে শেভচেঙ্কো পুতিনের নির্দেশ পেয়ে কাজ করেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আসার পর আলিসা শেভচেঙ্কো দাবি করেছেন, রাশিয়া সরকারের হয়ে কাজ করার বিষয়ে তিনি কিছুই জানেন না। হোয়াইট হাউস ইচ্ছাকৃতভাবে তার কোম্পানির নাম তালিকাভুক্ত করে তাদের পেছনে লেগেছে অথবা ঘটনার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

শেভচেঙ্কোর দাবি, তাকে ও তার অসহায় কোম্পানিকে টার্গেট বানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কিছুই তিনি আড়াল করেন না এবং ভালো যোগাযোগ রক্ষা করে চলেন। দোষ দেওয়ার মতো কোনো কারণও নেই। বড় অঙ্কের অর্থ, কোনো ধরনের ক্ষমতা বা এমন কোনো যোগসূত্র নেই, যে কারণে তাকে দোষ দেওয়া হবে। তার দাবি, এ ব্যক্তি তিনি নন, অন্য কেউ।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, নির্বাচনে রাশিয়া হ্যাকিং করেনি। তবে শুক্রবার গোয়েন্দাদের কাছ থেকে এ বিষয়ে শোনার পর তিনি বলেছেন, বিদেশি হ্যাকিংয়ে নির্বাচনে কোনো প্রভাব পড়েনি।

হ্যাকিংয়ে নির্বাচনে প্রভাব পড়েনি- এমন দাবি করলেও রাশিয়া যে হ্যাকিং চালিয়েছে, সে বিষয়ে তিনি এখনো স্থির নন এবং এজন্য রাশিয়াকে কোনো দোষারোপও করেননি ট্রাম্প। উল্টো তিনি বলেছেন, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি হ্যাকিংয়ের সুযোগ দিয়েছে। তারা যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়নি। কিন্তু রিপাবলিকান ন্যাশনাল কমিটির ওয়েবসাইটের নিরাপত্তা খুবই কঠোর হওয়ায় হ্যাক হয়নি।

নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, জাতীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনলাইন হ্যাকিং রোধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাকিংয়ে পুতিনকে সাহায্য করেছেন যে তরুণী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় হ্যাকিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সাহায্যকারী সন্দেহভাজন হ্যাকারের পরিচয় প্রকাশ করা হয়েছে। তার নাম আলিসা শেভচেঙ্কো।

রাশিয়ার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে শেভচেঙ্কোর নাম। তিনি একজন দক্ষ হ্যাকার। বড় বড় কোম্পানি তাদের অনলাইন নিরাপত্তার দুর্বলতা খুঁজে বের করতে তাকে নিয়োগ দেন।

জোর নামে একটি কোম্পানির হয়ে কাজ করতেন শেভচেঙ্কো। রুশ ফেডারেশনের গোয়েন্দা সংস্থার জন্য ‘টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে জোর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করতে হ্যাকিংয়ের মাধ্যমে প্রভাব বিস্তারে শেভচেঙ্কো পুতিনের নির্দেশ পেয়ে কাজ করেন।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আসার পর আলিসা শেভচেঙ্কো দাবি করেছেন, রাশিয়া সরকারের হয়ে কাজ করার বিষয়ে তিনি কিছুই জানেন না। হোয়াইট হাউস ইচ্ছাকৃতভাবে তার কোম্পানির নাম তালিকাভুক্ত করে তাদের পেছনে লেগেছে অথবা ঘটনার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

শেভচেঙ্কোর দাবি, তাকে ও তার অসহায় কোম্পানিকে টার্গেট বানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু কিছুই তিনি আড়াল করেন না এবং ভালো যোগাযোগ রক্ষা করে চলেন। দোষ দেওয়ার মতো কোনো কারণও নেই। বড় অঙ্কের অর্থ, কোনো ধরনের ক্ষমতা বা এমন কোনো যোগসূত্র নেই, যে কারণে তাকে দোষ দেওয়া হবে। তার দাবি, এ ব্যক্তি তিনি নন, অন্য কেউ।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছেন, নির্বাচনে রাশিয়া হ্যাকিং করেনি। তবে শুক্রবার গোয়েন্দাদের কাছ থেকে এ বিষয়ে শোনার পর তিনি বলেছেন, বিদেশি হ্যাকিংয়ে নির্বাচনে কোনো প্রভাব পড়েনি।

হ্যাকিংয়ে নির্বাচনে প্রভাব পড়েনি- এমন দাবি করলেও রাশিয়া যে হ্যাকিং চালিয়েছে, সে বিষয়ে তিনি এখনো স্থির নন এবং এজন্য রাশিয়াকে কোনো দোষারোপও করেননি ট্রাম্প। উল্টো তিনি বলেছেন, ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি হ্যাকিংয়ের সুযোগ দিয়েছে। তারা যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়নি। কিন্তু রিপাবলিকান ন্যাশনাল কমিটির ওয়েবসাইটের নিরাপত্তা খুবই কঠোর হওয়ায় হ্যাক হয়নি।

নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, জাতীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনলাইন হ্যাকিং রোধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd