শহর প্রতিনিধি :
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে ফেনীতে আলোচনা সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মো: আমিন উল আহসান প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: হাসান শাহরিয়ার কবির, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ মহীউদ্দিন চৌধুরী, পিপি হাফেজ আহম্মদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত। জেলা প্রশাসনের সহকারি কমিশনার ফাহমিদা হক অনুষ্ঠান সঞ্চালনা করেন। পরে জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ‘মুজিব মানে মুক্তি’ নাটকটি পুবালী সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করে।









