সোনাগাজীতে পাঁচ দিনব্যাপী সেলিম আল দীন মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সোনাগাজীর কৃতি সন্তান নাট্যাচার্য ড. সেলিম আল দীনের স্মরণে তাঁর নামে পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। ০৫ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মেলার উদ্বোধন করেন। মেলায় প্রয়াত নাট্যকার সেলিম আল দীন রচিত নাটকের মঞ্চায়নের পাশাপাশি বইমেলা, পণ্য ও হস্তশিল্প মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মেলা উদ্বোধনকালে ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুনন্নবী, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব ও সোনাগাজী পৌরসভায় মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে নাট্যকারের বাড়ির পাশের গ্রাম উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বই, মৃৎশিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র জাতিস্বত্তার পণ্য, শিশুদের খেলনা, কাপড়, শাড়ি-চুড়ি ও মনিহারি পণ্যের ৫০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া রাখা হয়েছে সেলিম আল দীন ফটো গ্যালারি। মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ মঞ্চায়ন করবে সেলিম আল দীন রচিত নাটক ‘যৌবতী কন্যার মন’, পূবালী সংসদ মঞ্চায়ন করবে বাসন, ঢাকা থিয়েটার মঞ্চায়ন করবে পুত্র, ঢাকার মহাকাল নাট্য স¤প্রদায় মঞ্চায়ন করবে নীলাক্ষন, ফেনী থিয়েটার করবে ঘুণাপোকা, আহির বাংলার পরিবেশনায় খেয়াবজানের পালা, মানিকগঞ্জ থিয়েটার করবে মাইলদি রাজের পালা এবং মানিকগঞ্জের নিরাভরণ থিয়েটার করবে জইমালার সইমালা। মেলাটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রনের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, নাট্যকার সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মফিজউদ্দিন আহমেদ ও মাতার নাম ফিরোজা খাতুন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের কাছে তাকে সমাহিত করা হয়েছে।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাগাজীতে পাঁচ দিনব্যাপী সেলিম আল দীন মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সোনাগাজীর কৃতি সন্তান নাট্যাচার্য ড. সেলিম আল দীনের স্মরণে তাঁর নামে পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। ০৫ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মেলার উদ্বোধন করেন। মেলায় প্রয়াত নাট্যকার সেলিম আল দীন রচিত নাটকের মঞ্চায়নের পাশাপাশি বইমেলা, পণ্য ও হস্তশিল্প মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মেলা উদ্বোধনকালে ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাংসদ লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুনন্নবী, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব ও সোনাগাজী পৌরসভায় মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোনাগাজী উপজেলা প্রশাসনের আয়োজনে নাট্যকারের বাড়ির পাশের গ্রাম উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় বই, মৃৎশিল্প, হস্তশিল্প, ক্ষুদ্র জাতিস্বত্তার পণ্য, শিশুদের খেলনা, কাপড়, শাড়ি-চুড়ি ও মনিহারি পণ্যের ৫০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া রাখা হয়েছে সেলিম আল দীন ফটো গ্যালারি। মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ মঞ্চায়ন করবে সেলিম আল দীন রচিত নাটক ‘যৌবতী কন্যার মন’, পূবালী সংসদ মঞ্চায়ন করবে বাসন, ঢাকা থিয়েটার মঞ্চায়ন করবে পুত্র, ঢাকার মহাকাল নাট্য স¤প্রদায় মঞ্চায়ন করবে নীলাক্ষন, ফেনী থিয়েটার করবে ঘুণাপোকা, আহির বাংলার পরিবেশনায় খেয়াবজানের পালা, মানিকগঞ্জ থিয়েটার করবে মাইলদি রাজের পালা এবং মানিকগঞ্জের নিরাভরণ থিয়েটার করবে জইমালার সইমালা। মেলাটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রনের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, নাট্যকার সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মফিজউদ্দিন আহমেদ ও মাতার নাম ফিরোজা খাতুন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের কাছে তাকে সমাহিত করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd