দাগনভূঞা  যুবদল নেতার নেতৃত্বে চাঁদার দাবীতে সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি : ‎ ‎দাগনভূঞা উপজেলা  সিন্দুরপুর ইউনিয়ন নোয়াদ্দা গ্রামে উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক দিদার হোসেনের নেতৃত্বে চাঁদা দাবীকৃত চাঁদা না পেয়ে  সীমানা প্রাচীর ভাংচুর করার অভিযোগ উঠেছে।

এ বিষয় মুঠো ফোনে যোগাযোগ করলে অভিযোগ করেন একই বাড়ীর বাসিন্দা মৃত: এম এ রশীদের ছেলে মিজানুর রহমান মানিক। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎মিজানুর রহমান মানিকের অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামে জায়গা নিয়ে দিদার হোসেন ও তার চাচাদের সাথে এক বাড়ীর মিজানুর রহমান মানিক গংদের সাথে জায়গা নিয়ে বিরোধ চলছিল।

বিগত ২০২২ সালে স্থানীয় চেয়ারম্যান, এড. শাহজাহান সাজু ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উদোগে উক্ত বিরোধ মিমাংসা করা হয়। ঐ সময় সালিশ দারদের অনুরোধে বাদী মিজানুর রহমান মানিক গং বিবাদী মো: দিদার হোসেন গংদের প্রায় দুই ডিসিম জায়গা ছেড়ে দেয়। এ ছাড়াও দিদারের চাচত ভাই শিমুলের দায়ের করা ফৌজদারি মামলা বিগত ২০২৪ সালের ৩ নভেম্বর তারিখে নিষ্পত্তি হয়। এছাড়াও মীমাংসিত সম্পত্তির মধ্যে শিমুল গংরা ঘরও নির্মাণ করেন।

‎সম্প্রতি ঐ জায়গায় চলতি বছরের এপ্রিল মাসের ২৬ তারিখে মিজানুর রহমান মানিক গংরা সীমানা প্রাচীর করতে গেলে দিদার হোসেনের নেতৃত্ব এ দল সন্ত্রাসী উক্ত সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং চাঁদা দাবী করে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় ঐ সীমানা প্রাচীর পুনরায় নির্মান করা হয়। তখন পুনরায়  দিদার হোসেন আবারও বাদী মিজানুর রহমান মানিক গংদের নিকট চাঁদা দাবী করেন এবং রাতের আদারে আবার উক্ত সীমানা প্রাচীর ভেঙে ফেলে। উক্ত ঘটনায় এলাকায় জনসাধরনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এ দিকে বিভিন্ন সূত্রে জানাযায়, ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময় যুবদল নেতা দিদার হোসেন এলাকায় বেপরোয়া হয়ে উঠে। তার নেতৃত্বে সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে বিভিন্ন মামলার আসামি করবে বলে হুমকি- ধমকি দিয়ে তাদের কাছে চাঁদাদাবী ও তাদের উপর একাধিকবার দিদার হোসেনের নেতৃত্ব হামলা হয়। ইতি পূর্বে ব্যাপক সালিশ বানিজ্য ও সাধারণ মানুষের উপর ভয় বীতি প্রদর্শন করে আসছে বলে নানা অভিযোগ রয়েছে।

‎এ দিকে ভুক্তভোগী সূত্রে জানাযায়, যুবদল নেতা দিদার হোসেন কর্তৃক  সিন্দরপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের রশিদ মিয়ার বাড়ির মিজানুর রহমান মানিক গংদের সীমানা প্রাচীর ভেঙে ফেলার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

‎এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদার হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “মিজানুর রহমান মানিক গংরা আমাদের ৯ শতাংশ জায়গা খতিয়ানে বেশী রেকর্ড করেছে। এ বিষয়ে স্থানীয় সালিশদাররা তাদেরকে ৯ শতাংশ জায়গা কেন বেশী খতিয়ান/ রেকর্ড করেছে তার জবাব ছেয়েছে। তিনি আরও জানান, আমি কোন সীমানা প্রাচীর ভাংচুর করি নাই, শুধু কাজ বন্ধ রাখতে বলছি।”

দাগনভূঞা থানার আওতাধীন কোরাইসমুন্সী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোতালেব হোসেন কাছে এই বিষয়ে চাইলে তিনি জানান, আমার কাছে এখনো কনো অভিযোগ পাইনি, পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নিব। ‎

সর্বশেষ আপডেট

» দাগনভূঞা  যুবদল নেতার নেতৃত্বে চাঁদার দাবীতে সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ 

» কুমিল্লায় জলাবদ্ধতায় বেঞ্চে পা তুলে পরীক্ষা দিচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা

» ফেনীতে ভেটেরিনারি দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

» ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক’র ১১০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত হলেন ফেনীর এম ফখরুল

» ফেনী লায়ন্স ফ্যামিলির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

» সাংবাদিক আলা উদ্দীনের পিতার ১২তম মৃত্যুবার্ষিকী পালিত

» ফেনীর স্বনামধন্য ইংলিশ ভার্সন হোপ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

» এফ রহমান এসি মার্কেটে ঈদুল ফিতরের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

» ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ অনুষ্ঠিত হবে ১৩-১৫ এপ্রিল 

» দীর্ঘ অপেক্ষার পর লেমুয়া ইউনিয়নের যাতায়াতের একমাত্র মাধ্যম ব্রিজটি উদ্বোধন করলেন ভিপি জয়নাল এমপি

» দাগনভুঞার বেকের বাজারে নকল শিশুখাদ্য বিক্রি ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» সোনাগাজীতে রাতের আঁধারে বিধবার ফসলি জমির মাটি লুট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ বৃহস্পতিবার ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাগনভূঞা  যুবদল নেতার নেতৃত্বে চাঁদার দাবীতে সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি : ‎ ‎দাগনভূঞা উপজেলা  সিন্দুরপুর ইউনিয়ন নোয়াদ্দা গ্রামে উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক দিদার হোসেনের নেতৃত্বে চাঁদা দাবীকৃত চাঁদা না পেয়ে  সীমানা প্রাচীর ভাংচুর করার অভিযোগ উঠেছে।

এ বিষয় মুঠো ফোনে যোগাযোগ করলে অভিযোগ করেন একই বাড়ীর বাসিন্দা মৃত: এম এ রশীদের ছেলে মিজানুর রহমান মানিক। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎মিজানুর রহমান মানিকের অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামে জায়গা নিয়ে দিদার হোসেন ও তার চাচাদের সাথে এক বাড়ীর মিজানুর রহমান মানিক গংদের সাথে জায়গা নিয়ে বিরোধ চলছিল।

বিগত ২০২২ সালে স্থানীয় চেয়ারম্যান, এড. শাহজাহান সাজু ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উদোগে উক্ত বিরোধ মিমাংসা করা হয়। ঐ সময় সালিশ দারদের অনুরোধে বাদী মিজানুর রহমান মানিক গং বিবাদী মো: দিদার হোসেন গংদের প্রায় দুই ডিসিম জায়গা ছেড়ে দেয়। এ ছাড়াও দিদারের চাচত ভাই শিমুলের দায়ের করা ফৌজদারি মামলা বিগত ২০২৪ সালের ৩ নভেম্বর তারিখে নিষ্পত্তি হয়। এছাড়াও মীমাংসিত সম্পত্তির মধ্যে শিমুল গংরা ঘরও নির্মাণ করেন।

‎সম্প্রতি ঐ জায়গায় চলতি বছরের এপ্রিল মাসের ২৬ তারিখে মিজানুর রহমান মানিক গংরা সীমানা প্রাচীর করতে গেলে দিদার হোসেনের নেতৃত্ব এ দল সন্ত্রাসী উক্ত সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং চাঁদা দাবী করে। এসময় এলাকাবাসীর সহযোগিতায় ঐ সীমানা প্রাচীর পুনরায় নির্মান করা হয়। তখন পুনরায়  দিদার হোসেন আবারও বাদী মিজানুর রহমান মানিক গংদের নিকট চাঁদা দাবী করেন এবং রাতের আদারে আবার উক্ত সীমানা প্রাচীর ভেঙে ফেলে। উক্ত ঘটনায় এলাকায় জনসাধরনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এ দিকে বিভিন্ন সূত্রে জানাযায়, ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময় যুবদল নেতা দিদার হোসেন এলাকায় বেপরোয়া হয়ে উঠে। তার নেতৃত্বে সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে বিভিন্ন মামলার আসামি করবে বলে হুমকি- ধমকি দিয়ে তাদের কাছে চাঁদাদাবী ও তাদের উপর একাধিকবার দিদার হোসেনের নেতৃত্ব হামলা হয়। ইতি পূর্বে ব্যাপক সালিশ বানিজ্য ও সাধারণ মানুষের উপর ভয় বীতি প্রদর্শন করে আসছে বলে নানা অভিযোগ রয়েছে।

‎এ দিকে ভুক্তভোগী সূত্রে জানাযায়, যুবদল নেতা দিদার হোসেন কর্তৃক  সিন্দরপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের রশিদ মিয়ার বাড়ির মিজানুর রহমান মানিক গংদের সীমানা প্রাচীর ভেঙে ফেলার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

‎এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদার হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “মিজানুর রহমান মানিক গংরা আমাদের ৯ শতাংশ জায়গা খতিয়ানে বেশী রেকর্ড করেছে। এ বিষয়ে স্থানীয় সালিশদাররা তাদেরকে ৯ শতাংশ জায়গা কেন বেশী খতিয়ান/ রেকর্ড করেছে তার জবাব ছেয়েছে। তিনি আরও জানান, আমি কোন সীমানা প্রাচীর ভাংচুর করি নাই, শুধু কাজ বন্ধ রাখতে বলছি।”

দাগনভূঞা থানার আওতাধীন কোরাইসমুন্সী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোতালেব হোসেন কাছে এই বিষয়ে চাইলে তিনি জানান, আমার কাছে এখনো কনো অভিযোগ পাইনি, পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নিব। ‎

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd