লাখো মুসল্লির হজ্বে এবার সুযোগ পাবেন এক হাজারেরও কম লোক

নিজস্ব প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ্ব। তবে প্রতি বছর যেখানে এ হজ্বে বিশ্বজুড়ে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়ে থাকেন, সেখানে এ বছর করোনার সংক্রমণ ঠেকাতে এক হাজারেরও কম মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলো, করোনা পরিস্থিতির কারণে বাইরের দেশ থেকে হজ করতে যাবার সুযোগ বাতিল করা হচ্ছে এবার। হজ্বের সুযোগ পাবে শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক বিবৃতি থেকে জানা যাচ্ছে, সৌদি আরবের বাসিন্দাদের জন্যও যে হজ্ব করার সুযোগ খুব একটা উম্মুক্ত থাকছে তা নয়।

বিবৃতিটিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে হজ্ব বিষয়ক সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।

যে এক হাজারেরও কম মানুষের অংশ নেবার সুযোগ হবে মুসলমানদের বার্ষিক এই বৃহত্তম সম্মেলনে, সেখানে বিদেশ থেকে অল্প কয়েকজনকে প্রতীকি হিসেবেও অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।

তবে কিভাবে এই অংশগ্রহনকারীদের বাছাই করা হবে তা নিয়ে এখনো কোন ঘোষণা আসেনি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৪ জন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৬ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯ হাজার ৮৮৫ জন।

বর্তমানে বিশ্বের করোনা আক্রান্ত দেশ সমূহের তালিকায় শীর্ষ ১৫’তে অবস্থান করছে দেশটি।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লাখো মুসল্লির হজ্বে এবার সুযোগ পাবেন এক হাজারেরও কম লোক

নিজস্ব প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ্ব। তবে প্রতি বছর যেখানে এ হজ্বে বিশ্বজুড়ে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়ে থাকেন, সেখানে এ বছর করোনার সংক্রমণ ঠেকাতে এক হাজারেরও কম মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলো, করোনা পরিস্থিতির কারণে বাইরের দেশ থেকে হজ করতে যাবার সুযোগ বাতিল করা হচ্ছে এবার। হজ্বের সুযোগ পাবে শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক বিবৃতি থেকে জানা যাচ্ছে, সৌদি আরবের বাসিন্দাদের জন্যও যে হজ্ব করার সুযোগ খুব একটা উম্মুক্ত থাকছে তা নয়।

বিবৃতিটিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে হজ্ব বিষয়ক সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।

যে এক হাজারেরও কম মানুষের অংশ নেবার সুযোগ হবে মুসলমানদের বার্ষিক এই বৃহত্তম সম্মেলনে, সেখানে বিদেশ থেকে অল্প কয়েকজনকে প্রতীকি হিসেবেও অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।

তবে কিভাবে এই অংশগ্রহনকারীদের বাছাই করা হবে তা নিয়ে এখনো কোন ঘোষণা আসেনি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৪ জন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৬ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯ হাজার ৮৮৫ জন।

বর্তমানে বিশ্বের করোনা আক্রান্ত দেশ সমূহের তালিকায় শীর্ষ ১৫’তে অবস্থান করছে দেশটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd