ফেনী অঞ্চলের বিখ্যাত পিঠা ‘খোলাঝা’

শেখ আবদুল হান্নান : সকালে গরম গরম পিঠা খাওয়ার আনন্দই আলাদা। গ্রামীণ জনপদে চালের গুড়া দিয়ে তৈরি হয় হরেক রকমের পিঠাপুলি। এসব পিঠার মধ্যে রয়েছে ভিন্ন স্বাদের খোলাঝা (খোলাঝাই’)
সাধারণত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষ এ পিঠা খেতে বেশি পছন্দ করে। এসব এলাকায় শীত মানেই ঘরে ঘরে ‘খোলাঝা’। এ পিঠা অনেকটাই চিতই পিঠার মতো। যা দেশের অন্যান্য অঞ্চলে বেশি তৈরি হয়। শহর-নগরে রাস্তার মোড়ে দেখা মিলবে চিতই এর। কিন্তু খোলাঝা পিঠার স্বাদটা একবার খেলে ভোলা মুশকিল। এ পিঠা খেতে হলে আসতে হবে বৃহত্তর নোয়াখালীতে।
চালের গুড়া এবং হাঁসের ডিম দিয়ে তৈরি হয় ‘খোলাঝাই’। শিশির ভেজা শীতের সকালে খেঁজুরের রসের রাব (তরল খেঁজুর গুড়) দিয়ে এ পিঠা খেতে অসাধারণ। গরুম মাংসের ঝোল দিয়ে খেতেও মজার।
খোলাঝা (খোলাঝাই) পিঠা বানানোর প্রক্রিয়া খুবই সহজ। সাধারণত মাটির খোলায় ‘খোলাঝাই’ তৈরি করতে হয়।
প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া নিতে হবে। এরপর পরিমাণ মতো স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে চালের গুঁড়ার গোলা (মিশ্রন/কাই) তৈরি করতে হবে। সেই গোলার মধ্যে একটু কুসুম গরম পানি দিতে নাড়তে হবে। এরপর তাতে পরিমাণ মতো কাঁচা ডিম মেশাতে হবে। ডিম একটু বেশি দিলে পিঠা পাতলা হয়। স্বাদও বেশি। সাধারণত খোলাঝাই পিঠায় হাঁসের ডিমই বেশি ব্যবহার করা হয়। এরপর ডিম মিশ্রিত গোলায় পরিমাণ মতো লবণ মেশাতে হবে।
এরপর চুলায় গরম খোলায় মাঝারি আকারের এক চামচ গোলা খোলার মাঝখানে দিয়ে চামচ দিয়ে বা খোলা ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা ও গোলাকার করে দিতে হবে। খোলায় মিশ্রণ যতো পাতলা করে দেওয়া যাবে পিঠা ততো স্বাদের হবে।
এরপর খোলায় দেওয়া মিশ্রণ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা তুলে খুন্তি দিয়ে পিঠা তুলে নিতে হবে। এভাবে খুব সহজেই তৈরি হয় ‘খোলাঝা’। যা খেজুরের রস , নারকেল , খেজুরের গুড় ,রাব, মধু, মাংস বা চা দিয়ে তো বটেই খালি খেতেও অনেক মজা।

সর্বশেষ আপডেট

» ফেনী জেলা আইনজীবী সমিতি : প্রথমবার বিএনপি-জামায়াত পৃথক  প্যানেলে নির্বাচন নিয়ে উত্তাপ 

» দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জামায়াত আমিরের

» বিএনপির ভূমিধস বিজয় ও ‘হলুদ সিগন্যাল’

» সোনাগাজী চরচান্দিয়ায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা ইফতার সামগ্রী বিতরণ

» ফেনীতে বিএনপিতে ভোট দেয়ার অপরাধে গৃহবধূকে তালাক; তিন সন্তানসহ জহুরার দায়িত্ব নিলেন তারেক রহমান

» ফেনীর তিনটি আসনে বিএনপির মিন্টু, জয়নাল ও মজনু বিজয়ী  

» জামায়াত জোটের প্রার্থীর মঞ্জুর সাথে বিএনপি’র বিজয়ী প্রার্থী ভিপি জয়নালের সৌজন্য সাক্ষাত ও মিষ্টি মুখ

» ফেনী বার্তা’র প্রতিনিধি সভা ও সেরা রিপোর্টারদের সম্মাননা প্রদান

» ফেনী-১ আসনের জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোতাহের চৌধুরী রাশেদের গণসংযোগ 

» ফেনী-৩ আসনের জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন বলেন “বিএনপির প্রার্থী মিন্টু নানা ভাবে  জামায়াতকে হুমকি-ধমকি দিচ্ছে”

» সোনাগাজীতে জেলা জাতীয়পার্টির যুগ্ন সম্পাদককে কুপিয়ে হত্যাচেষ্টা

» ফেনী-৩ আসনে জামায়াত প্রার্থীর ‘ডাক্তার’ পদবি নিয়ে মিথ্যা অপপ্রচার ও সম্মানহানির অপচেষ্টা 

» ৩ টি করে খেজুর নিয়ে কেন্দ্রে চলে যাবেন  ফেনীতে আনসার সদস্যদের কুমিল্লা রেঞ্জের পরিচালক মাহবুবুর রহমান 

» চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা মামলায় ফেনীর সাংবাদিক মিন্টুকে আসামী করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

» আরিফ আজম দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন 

» ফেনীতে হাজারী পাড়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ

» চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোঃ শফি উল্লাহ রিপন

» ৭১ টিভির স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সিদ্দিক আল-মামুন

» ফেনীতে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল

» ফেনীতে জামায়াত আমীরের  আগমনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী অঞ্চলের বিখ্যাত পিঠা ‘খোলাঝা’

শেখ আবদুল হান্নান : সকালে গরম গরম পিঠা খাওয়ার আনন্দই আলাদা। গ্রামীণ জনপদে চালের গুড়া দিয়ে তৈরি হয় হরেক রকমের পিঠাপুলি। এসব পিঠার মধ্যে রয়েছে ভিন্ন স্বাদের খোলাঝা (খোলাঝাই’)
সাধারণত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষ এ পিঠা খেতে বেশি পছন্দ করে। এসব এলাকায় শীত মানেই ঘরে ঘরে ‘খোলাঝা’। এ পিঠা অনেকটাই চিতই পিঠার মতো। যা দেশের অন্যান্য অঞ্চলে বেশি তৈরি হয়। শহর-নগরে রাস্তার মোড়ে দেখা মিলবে চিতই এর। কিন্তু খোলাঝা পিঠার স্বাদটা একবার খেলে ভোলা মুশকিল। এ পিঠা খেতে হলে আসতে হবে বৃহত্তর নোয়াখালীতে।
চালের গুড়া এবং হাঁসের ডিম দিয়ে তৈরি হয় ‘খোলাঝাই’। শিশির ভেজা শীতের সকালে খেঁজুরের রসের রাব (তরল খেঁজুর গুড়) দিয়ে এ পিঠা খেতে অসাধারণ। গরুম মাংসের ঝোল দিয়ে খেতেও মজার।
খোলাঝা (খোলাঝাই) পিঠা বানানোর প্রক্রিয়া খুবই সহজ। সাধারণত মাটির খোলায় ‘খোলাঝাই’ তৈরি করতে হয়।
প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া নিতে হবে। এরপর পরিমাণ মতো স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে চালের গুঁড়ার গোলা (মিশ্রন/কাই) তৈরি করতে হবে। সেই গোলার মধ্যে একটু কুসুম গরম পানি দিতে নাড়তে হবে। এরপর তাতে পরিমাণ মতো কাঁচা ডিম মেশাতে হবে। ডিম একটু বেশি দিলে পিঠা পাতলা হয়। স্বাদও বেশি। সাধারণত খোলাঝাই পিঠায় হাঁসের ডিমই বেশি ব্যবহার করা হয়। এরপর ডিম মিশ্রিত গোলায় পরিমাণ মতো লবণ মেশাতে হবে।
এরপর চুলায় গরম খোলায় মাঝারি আকারের এক চামচ গোলা খোলার মাঝখানে দিয়ে চামচ দিয়ে বা খোলা ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা ও গোলাকার করে দিতে হবে। খোলায় মিশ্রণ যতো পাতলা করে দেওয়া যাবে পিঠা ততো স্বাদের হবে।
এরপর খোলায় দেওয়া মিশ্রণ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কয়েক মিনিট পর ঢাকনা তুলে খুন্তি দিয়ে পিঠা তুলে নিতে হবে। এভাবে খুব সহজেই তৈরি হয় ‘খোলাঝা’। যা খেজুরের রস , নারকেল , খেজুরের গুড় ,রাব, মধু, মাংস বা চা দিয়ে তো বটেই খালি খেতেও অনেক মজা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd