দাগনভূঞায় ২৪ বোতল বিয়ার নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন যুবলীগ সভাপতি 

নিজস্ব প্রতিনিধি : সিএনজি চালিত অটোরিক্সায় ২৪ বোতল বিয়ার নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন দাগনভূঞা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুক। ০২ মে বৃহস্পতিবার ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা ব্রীজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমর ফারুক সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের আবদুল হাই’র ছেলে।
পুলিশ জানায়, ফারুক ভোরে সিএনজিচালিত অটোরিক্সা যোগে মাদকদ্রব্য বিয়ার নিয়ে দাগনভূঞার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাতুভূঞা ব্রীজ সংলগ্ন স্থানে অবস্থান নেয়। তাকে বহনকারী সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এসময় ফারুক ও সিএনজি অটোরিক্সা চালক মো. সোলায়মানকে গ্রেফতার করা হয়। চালক সোলায়মান সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের সুলতানের ছেলে।
জানতে চাইলে দাগনভূঞা উপজেলা যুবলীগ সভাপতি ও ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল বলেন, মাদক সহ ফারুক গ্রেফতারের বিষয়টি তিনি শুনেছেন। আলাপ-আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, বিয়ার উদ্ধারের ঘটনায় ফারুক ও সোলায়মানকে গ্রেফতার ও সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার দুইজনকে আজ বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

 দাগনভূঞায় ২৪ বোতল বিয়ার নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন যুবলীগ সভাপতি 

নিজস্ব প্রতিনিধি : সিএনজি চালিত অটোরিক্সায় ২৪ বোতল বিয়ার নিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন দাগনভূঞা সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর ফারুক। ০২ মে বৃহস্পতিবার ফেনী-নোয়াখালী মহাসড়কের মাতুভূঞা ব্রীজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমর ফারুক সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের আবদুল হাই’র ছেলে।
পুলিশ জানায়, ফারুক ভোরে সিএনজিচালিত অটোরিক্সা যোগে মাদকদ্রব্য বিয়ার নিয়ে দাগনভূঞার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাতুভূঞা ব্রীজ সংলগ্ন স্থানে অবস্থান নেয়। তাকে বহনকারী সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়। এসময় ফারুক ও সিএনজি অটোরিক্সা চালক মো. সোলায়মানকে গ্রেফতার করা হয়। চালক সোলায়মান সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামের সুলতানের ছেলে।
জানতে চাইলে দাগনভূঞা উপজেলা যুবলীগ সভাপতি ও ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল বলেন, মাদক সহ ফারুক গ্রেফতারের বিষয়টি তিনি শুনেছেন। আলাপ-আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম জানান, বিয়ার উদ্ধারের ঘটনায় ফারুক ও সোলায়মানকে গ্রেফতার ও সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার দুইজনকে আজ বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd