নিজস্ব প্রতিনিধি : ফেনীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার রাতে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফেনী জেলার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো: বাতেন। টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং ফেনী রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ও মাস্টার সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন, ডেনমার্ক বিএনপির সভাপতি গাজী মনির, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এম এ খালেক ও গাজী হাবিব উল্যাহ মানিক, ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। আরো বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জয়নব বানু ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির ইমাম ভুট্টো।

এছাড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুর রহমান সুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের জেলা দপ্তর সম্পাদক রফিক আলী, পৌর সদস্য সচিব দাউদুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মো: মোহন, সদস্য মো: সোহেল, মো: সালমান হোসেন, মোঃ দিদার, মো: মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।









