এম. এমরান পাটোয়ারী : ফেনীর স্বনাধন্য ইংলিশ (ভার্সন) মিডিয়াম স্কুল হোপ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের দোয়া ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ১৬ এপ্রিলবৃহস্পতিবার দুপুরে স্কুল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক অফিসার কামরুন নাহার।
হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আলমগীর কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাজেদুল হক রিমন, স্কুলের পরিচালক দিলরুবা আক্তার চুমকি।
ভাইস প্রিন্সিপাল তাহমিনা তোফা সিমা ও সিনিয়র শিক্ষক সলিম উল্যাহ সাগর এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- অভিভাবক মোহাম্মদ ইয়াকুব।

দোয়া পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোহাইমিনুল ইসলাম মোহন।
শেষে অতিথি বৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রীর উপহার বিতরণ করেন।
উল্লেখ্য, ফেনী হোপ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ৭তম ব্যাচ এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করছে।









