নিজস্ব প্রতিনিধি ঃ>>>>
ফেনী জেলা মুদ্রণশিল্প মালিক সমিতির ২০১৭-২০ ত্রি-বার্ষিক নির্বাচনে কার্যকরী কমিটির নাম ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নুরুল আমিন খান। প্রতিটি পদে কোনো প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় ২৬ এপ্রিল বুধবার বিকালে জেলা মুদ্রণশিল্প সমিতি অফিসে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়।
সভাপতি পদে সমীর বিকাশ দেবনাথ, সাধারন সম্পাদক পদে আরিফুল আমীন রিজভী, সহ-সভাপতি পদে আবু বকর ছিদ্দিক ও সোহেল ভূঞা মানু, সহ-সাধারন সম্পাদক পদে আবদুর রহমান আলমগীর, কোষাধ্যক্ষ পদে হাফেজ মোঃ নোমান, সাংগঠনিক সম্পাদক পদে ফয়েজ উল্যাহ চৌধুরী, দপ্তর সম্পাদক পদে আবদুল আজিজ এবং সদস্য পদে মোঃ জিয়া উদ্দিন, কাওসার উল হাসান মুন্না ও মোঃ সোহাগ নির্বাচিত হন। এদিকে নব-নির্বাচিত কমিটিকে বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আরিফুল আমীন রিজভী সমিতির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে ব্যবসায়িক সুনাম বৃদ্ধির জন্য কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।









