নিজস্ব প্রতিনিধিঃ>>>>
ফেনীতে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৭ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাফিউল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফোরকান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ইফতেখারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আবু নোমান সাইফুদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলম সহ প্রমুখ ব্যক্তিবর্গ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল বসে।









