নিজস্ব প্রতিনিধি : ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি ড. এ কে এম সাহিদ রেজা শিমুল বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
২৬ এপ্রিল শুক্রবার রাজধানীর মিরপুর দারুস সালামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স ভবনে জাতীয় কাউন্সিল নির্বাচন শেষে সমিতির ৬৪তম বার্ষিক সাধারণ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়।
ডায়াবেটিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাঈল, সদস্য সাইফুল আলম খান চৌধুরী ও মোহাম্মদ আলী স্বাক্ষরিত নির্বাচনী ফলাফল বিবরণীতে দেখা যায়, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির জাতীয় কাউন্সিলে নির্বাহী সদস্যের ৮ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ডেলিগেট মেম্বার ক্যাটাগরিতে ফেনী ডায়াবেটিক সমিতির ড. এ কে এম সাহিদ রেজা শিমুল ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি লাইফ মেম্বার ক্যাটাগরির ৬ পদে নির্বাচিতরা হচ্ছেন — ডাক্তার একে আজাদ খান, অধ্যাপক এম এইচ খান, আবদুল মুয়িদ চৌধুরী, হুমায়রা ইসলাম, হানিফ মাহতাব ও রশিদ উল মাহবুব।
উল্লেখ্য, ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি ড. এ কে এম সাহিদ রেজা শিমুল ডায়াবেটিক সমিতি ছাড়াও ব্যাংক, বীমা, সংবাদপত্র, সামাজিক সংগঠন ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি রেজা গ্রুপের চেয়ারম্যান, ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিচার্স সেন্টারের সহ—সভাপতি, ফেনী সদর উপজেলা বাগের হাট উচ্চ বিদ্যালয় ও ধলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের পরিচালক ও সিআইপি এবং ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতির দায়িত্বে ছিলেন।
বরেণ্য এ ব্যাক্তি প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল রওনক ডায়াবেটিস স্বাস্থ্য সেবা উপকেন্দ্র ও শিমুল আইটি ট্রেনিং ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা। বিশিষ্ঠ সংগঠক ড. এ কে এম সাহিদ রেজা শিমুল ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন রাজনগর গ্রামের কৃতী সন্তান।









