নিজস্ব প্রতিনিধি :>>>>
ফেনী জেলা তথ্য অফিসার পদে রেজাউল রাব্বি মনির ২ মে মঙ্গলবার যোগদান করেছেন। যোগদানের পর তিনি জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাত করেন। তিনি নরসিংদী জেলার মনোহরদি উপজেলার খিদিরপুর গ্রামের মৃত বেলায়েত হোসেনের জ্যৈষ্ঠ সন্তান। তাঁর মায়ের নাম রত্না বেগম।
তিনি খিদিরপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর পাঁচকান্দি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স কোর্স সম্পন্ন করেন। এরপর তিনি ৩৫তম বিসিএস (তথ্য) পরীক্ষায় পাস করেন। তাঁর চাকুরিজীবনের প্রথম কর্মস্থল ফেনী জেলা তথ্য অফিস।
রেজাউল রাব্বি মনির জানান, তাঁর স্বপ্ন ছিল বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তাঁর স্বপ্নের বাস্তবায়নের ফলস্বরূপ ০২ মে ফেনী জেলা তথ্য অফিসে কর্মজীবনের প্রথম দিনটি চিরস্মরণীয়। তিনি মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া আদায় করে মা-বাবা, শিক্ষকদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নতুন কর্মজীবনে সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।









