ছাগলনাইয়া প্রতিনিধি :ছাগলনাইয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের দারোগারহাট রাস্তার মাথা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় আবুল খায়ের মিন্টু নামের এক ব্যবসায়ী নিহত ও অপর তিনজন আহত হয়।
জানা গেছে, ছাগলনাইয়া পৌরসভার জমাদ্দার বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকসার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজি অট্টোরিকসার সংঘর্ষ হলে চারজন মারাত্মক আহত হয়। আহতদের মধ্যে ব্যবসায়ী মিন্টু মিয়াকে (৫২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহত মিন্টু মিয়া উপজেলার দক্ষিণ মন্দিয়া গ্রামের বাসিন্দা ও দারোগারহাট বাজারের ব্যবসায়ী।
ছাগলনাইয়ার থানার ওসি (তদন্ত) আবুল খায়ের শেখ সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সত্যতা নিশ্চিত করেন ।









