নিজস্ব প্রতিনিধিঃ>>>>
মেধাবী শিক্ষার্থী মো. ইশতিয়াক আবছার বর্ষন ফেনী সরকারী পাইলট হাই স্কুল থেকে ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নিয়ে সদ্য ঘোষিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে ফেনী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. নুরুল আবছার ভূঞা ও ফেনী বালিকা বিদ্যা নিকেতন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা ফারহানা আফরোজের কনিষ্ঠ পুত্র। বর্ষনের এই কৃতিত্বের জন্য তার মা-বাবা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ও শিক্ষকসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।









