নিজস্ব প্রতিনিধি : ‘নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার (০৯-১৪ ডিসেম্বর) সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর বুধবার ফেনী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন।
পরিবার পরিকল্পনা কার্যালয় ফেনীর উপ-পরিচালক আবু সালেহ মো. ফোরকান উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।
স্বাগত বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা কার্যালয় ফেনীর সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
সভ পরিচালনা করেন- ফেনী সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোসাম্মৎ সাহেদা হোসেন।
বক্তব্য রাখেন- মা ও শিশু কল্যাণ কেন্দ্র ফেনীর মেডিকেল অফিসার ডা. নাসরীন আক্তার, পরশুরাম উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. জাকির হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক লিটন মালাকার।
বক্তারা- মাঠ পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে উঠান বৈঠকের মাধ্যমে সেবা ও প্রচার সপ্তাহ সফল করার আহ্বান জানান।









