নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলায় পাঠাননগর ইউনিয়নের ৫ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে সুলতান আহম্মদ ফাউন্ডেশন। আর এসব ইফতার ও ঈদ সামগ্রী গ্রামে গ্রামে গিয়ে অসহায় ও হতদরিদ্রদের হাতে তুলে দিচ্ছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি মিজানুর রহমান মজুমদার।
২৩ মার্চ শনিবার দিনভর মিজানুর রহমান মজুমদার ফাউন্ডেশনের অন্যান্য পরিচালকদের সাথে নিয়ে পাঠান নগর বাজার, কাচারী বাজার, গতিয়া, বাংলা বাজারে গিয়ে প্রায় ৫ হাজার ব্যক্তির মাঝে ইফতার ও ঈদ সামগ্রি তুলে দিয়েছেন। এসময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান মজুমদার বলেন, পূর্বপুরুষদের আমল থেকে মানুষকে সহযোগিতা করে আসছি। ঐতিহ্য রক্ষায় সামর্থ্য অনুযায়ী পরিবার থেকে এ কাজ চলমান রয়েছে। ক্রমান্বয়ে উপজেলার সব ইউনিয়নে অসহায়-দরিদ্রদের এই সামগ্রী পৌছে দেয়া হবে। রমজানে ২০ হাজার মানুষকে আমরা ইফতার সামগ্রী ও ঈদের নতুন কাপড় দেয়া হচ্ছে।









