নিজস্ব প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগে দুস্কৃতিকারীরা ফেনীর ছাগলনাইয়া থানায় অগ্নিসংযোগ করে সম্পূর্ণ রূপে ধ্বংসস্তূপে পরিণত করে।ফলে পুলিশের না আছে বসার একটি চেয়ার না আছে এক টুকরো কাগজ।
ছাগলনাইয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ওসি হাসান ইমামের কাছে জানতে চান তাঁদের এখন সবচেয়ে বেশী কি প্রয়োজন?তখন ওসি বলেন আমার এখন সবার আগে প্রয়োজন একটি কম্পিউটার, প্রিন্টার ও রাউটার। উপজেলা জামায়াতের আমীর বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান একটি কম্পিউটার,একটি উন্নত মানের প্রিন্টার ও একটি রাউটার ক্রয় করে ১১ আগষ্ট রোববার থানায় নিয়ে আসেন। জামায়াতের ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য একেএম শামছুদ্দিন এসব মূল্যবান সামগ্রী ওসির হাতে তুলে দেন।এসময় উপজেলা ও পৌর জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









