নিজস্ব প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী শুসেন চন্দ্র শীলের দোয়াত কলম মার্কার সমর্থনে ফেনীতে কর্মরত ইমাম, ওলামা ও মাশায়েখদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে শনিবার জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী শুসেন চন্দ্র শীলসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় নেতৃবৃন্দ।
বিরিঞ্চি নুরিয়া মাদরাসার সুপার মাওলানা শাহ মো: এয়াসিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শুসেন চন্দ্র শীল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্যাহ খোন্দকার, গোবিন্দ পুর মাদরসার অধ্যক্ষ মাওলানা ছিদ্দিক উল্যাহ।
পাঁছগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শর্শদী দারুল উলুম মাদরাসা শিক্ষক হযরত মাওলানা আইয়ুব আলী, দক্ষিন মধুয়া এমদাদিয়া মাদরাসার মোহতামিম মাওলানা ফখরুল ইসলাম, ধর্মপুর দাখিল মাদরাসা অধ্যাক্ষ মাওলানা আবদুল লতিফ, সহদেবপুর জামে মসজিদের খতিব মাওলানা আবদু সাত্তার, ফাজিলপুর ওয়ালিয়া মাদরাসার অধ্যাক্ষ মাওলানা মাঈন উদ্দিন খোন্দকার, পূর্ব ছিলেনিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আনোয়ার হোসেন, এলাহিগঞ্জ জামে মসজিদের খতিব, মাওলানা সামছুদ্দোহা, মজুমদার হাট জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম।
অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, কাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ,ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম, মোটবীইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ এলএলবিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় শুসেন চন্দ্র শীল বলেন ,কোন ইমাম মুয়াজ্জিনদের কোনদিন আমি খালি হাতে ফেরত দেইনি।।আমাদের দেশ ইসলামিক দেশ, ইসলাম ধর্মকে বেশি গুরুত্ব দিতে হবে। আমি আমার নিজ ধর্মকে কোনদিন প্রাধান্য দেয়নি বরং মুসলিম ধর্মকে বেশি প্রাধান্য দিয়েছি। কোন মানুষ ধর্মের উর্ধ্বে নয়। যেকোন ধর্ম থেকে ভালো কাজ করা যায়। আমাকে মানুষ হিসেবে বিবেচনা করবেন।
তিনি বলেন, যেকোন কাজে আমার কাছে আসবেন, কাউকে খালি হাতে ফেরত যেতে হবেনা। আমি নির্বাচিত হলে মসজিদ, মাদ্রাসা, মকতবসহ সকল ধর্মীয় উপসানালয়ের উন্নয়ন করতে চাই। এসময় তিনি ২৯ তারিখ ভোট দিতে সবাইকে কেন্দ্রে আসার আহবান জানান।









