১৩ কি.মি সড়কের বেহাল দশা পরশুরাম -সুবার বাজার-মন্তলা সড়কে দুর্ভোগ

এম এ হাসান : ১৩ কিলোমিটার সড়ক। অসংখ্য খানা-খন্দক। প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি। পরশুরামের জনগুরুত্বপূর্ণ সুবার বাজার-মন্তলা সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় দুর্ভোগে পড়েছেন মির্জানগর ও চিথলিয়া ইউনিয়নের ৫০ গ্রামের ৪০ হাজার মানুষ। জনবহুল সুবার বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তির শেষ নেই। সড়কটি সংস্কারে পদক্ষেপ নিতে ভুলে গেছেন জনপ্রতিনিধিরা ।
সরেজমিন পরিদর্শনে জানা গেছে,উপজেলার ব্যস্ততম এ সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম পরশুরাম-সুবার বাজার-মন্তলা সড়ক।
সড়কটির সুবার বাজার, তুলাতলী, ঘাটঘর, পুর্বসাহেব নগর কবরস্থান, কালিকৃষ্ন নগর, চন্দনা,পশ্চিম সাহেবনগর, মন্তলাসহ অন্তত ৫০টি স্থানে ইট, সুড়কি বিটুমিন উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সড়কটির কোথাও কার্পেটিং উঠে গেছে। আবার কোথাও সড়কটিতে ইট-সুড়কি-কার্পেটিং কিছুই নেই। অপরদিকে কার্পেটিং থাকলেও সড়কের পাশ ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দকের; যা বৃষ্টির পর ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃষ্টির পানি জমে কর্দমাক্ত সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গত ৮ বছরে সড়কটির এমন বেহাল দশা হলেও সংস্কার করা হয়নি।
চন্দনা গ্রামের নুর হোসেন জানান, সড়কটিতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কটি সংস্কার না করায় মোটরসাইকেল চালক,সিএনজি অটোরক্সিা দূর্ঘটনার শিকার হচ্ছে।
চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় দুর্ভোগে পড়েছেন মানুষ।সড়কটি দ্রুত সংস্কার করা দরকার।
এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহ আলম ভূঁইয়া জানান, পরশুরাম-মন্তলা সড়কটি পুন:নির্মাণ করতে আরসিআইপি প্রকল্পে ২১ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কয়েকমাসের মধ্যে এটির অনুমোদন হবে। এরপরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সড়কটির পুন:নির্মাণ কাজ শুরু হবে।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৩ কি.মি সড়কের বেহাল দশা পরশুরাম -সুবার বাজার-মন্তলা সড়কে দুর্ভোগ

এম এ হাসান : ১৩ কিলোমিটার সড়ক। অসংখ্য খানা-খন্দক। প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি। পরশুরামের জনগুরুত্বপূর্ণ সুবার বাজার-মন্তলা সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় দুর্ভোগে পড়েছেন মির্জানগর ও চিথলিয়া ইউনিয়নের ৫০ গ্রামের ৪০ হাজার মানুষ। জনবহুল সুবার বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তির শেষ নেই। সড়কটি সংস্কারে পদক্ষেপ নিতে ভুলে গেছেন জনপ্রতিনিধিরা ।
সরেজমিন পরিদর্শনে জানা গেছে,উপজেলার ব্যস্ততম এ সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম পরশুরাম-সুবার বাজার-মন্তলা সড়ক।
সড়কটির সুবার বাজার, তুলাতলী, ঘাটঘর, পুর্বসাহেব নগর কবরস্থান, কালিকৃষ্ন নগর, চন্দনা,পশ্চিম সাহেবনগর, মন্তলাসহ অন্তত ৫০টি স্থানে ইট, সুড়কি বিটুমিন উঠে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সড়কটির কোথাও কার্পেটিং উঠে গেছে। আবার কোথাও সড়কটিতে ইট-সুড়কি-কার্পেটিং কিছুই নেই। অপরদিকে কার্পেটিং থাকলেও সড়কের পাশ ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দকের; যা বৃষ্টির পর ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃষ্টির পানি জমে কর্দমাক্ত সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গত ৮ বছরে সড়কটির এমন বেহাল দশা হলেও সংস্কার করা হয়নি।
চন্দনা গ্রামের নুর হোসেন জানান, সড়কটিতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কটি সংস্কার না করায় মোটরসাইকেল চালক,সিএনজি অটোরক্সিা দূর্ঘটনার শিকার হচ্ছে।
চিথলিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় দুর্ভোগে পড়েছেন মানুষ।সড়কটি দ্রুত সংস্কার করা দরকার।
এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহ আলম ভূঁইয়া জানান, পরশুরাম-মন্তলা সড়কটি পুন:নির্মাণ করতে আরসিআইপি প্রকল্পে ২১ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কয়েকমাসের মধ্যে এটির অনুমোদন হবে। এরপরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সড়কটির পুন:নির্মাণ কাজ শুরু হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd