এম. এমরান পাটোয়ারী : বন্ধুর বন্ধন ফেনীর উদ্যোগে পরশুরামে হতদরিদ্র ও অসহায় লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা মাদ্রাসা মাঠে শীতার্তদের মাঝে
এসব কম্বল তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন ফেনীর প্রধান সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বন্ধুর বন্ধন ফেনীর সংগঠক জালাল উদ্দীন বাবলু, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়ত উল্যাহ, সাধারণ সম্পাদক শাখাওয়াত পারভেজ ভূঁইয়া ও জেলা পরিষদের সাবেক সদস্য এম শফিকুল হোসেন মহিম।
বন্ধুর বন্ধন পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ওয়াশিমুল শাহাদাত নওশাদ এর সভাপতিত্বে ও পরশুরাম পৌর কমিটির আহবায়ক ইয়াছিন শরীফ মজুমদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফেনী পৌর কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সোনাগাজী উপজেলা সভাপতি আলা উদ্দিন খোন্দকার , ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক কাওসার পারভেজ, পরশুরাম উপজেলা সাধারণ সম্পাদক কাজী এয়াছিন, দাগনভূঞা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও মোশারফ হোসেন মন্টু প্রমুখ।
অনুষ্ঠানে তিন শতাধিক গরীব অসহায় শীতার্ত লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়।









