পরশুরাম সীমান্তে  অবৈধ অনুপ্রবেশ ও পাচারকালে  ৩ বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিনিধি : অবৈধভাবে অনুপ্রবেশ ও মানবপাচারের অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সুবার বাজার বিওপির সদস্যরা। পরশুরাম সীমান্তে শনিবার বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে।  ১৩ অক্টোবর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- খুলনার জেলখানা ঘাটের মাইজঘাট গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. সেলিম উদ্দিন (২২), পরশুরামের মধুগ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. হাসান (৩০) ও একই এলাকার সিএনজি অটোরিকশা চালক তাজুল ইসলাম (৩৮)।

বিজিবি জানায়, ভারতে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক সুবার বাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে মধুগ্রামে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায় বিজিবি। অভিযানে এক অনুপ্রবেশকারী, সিএনজি অটোরিকশা চালকসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

জানতে চাইলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, দুই মাস আগে আটক সেলিম বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশ করে। পরবর্তীতে শনিবার পরশুরামের সুবার বাজার এলাকার হাসানের সঙ্গে যোগাযোগ করে তার সহযোগিতায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে সুবার বাজার বিওপির টহলদল অভিযান পরিচালনা করে তাদের আটক করে পরশুরাম থানায় হস্তান্তর করেছে।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেট

» ফেনীতে ২টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

» ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ  দশ পরিবার পেল ঢেউটিন, সেলাই মেশিন, নগদ সহায়তা 

» বাপার নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর

» স্টার লাইন গ্রুপের মাঈন উদ্দিন পূন:রায় বাপা’র নির্বাহী সদস্য নির্বাচিত

» ফেনীতে পিএফজির ইফতারে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন

» “জুলাই সনদ নেই, আপনাকে গুম করা ও ফিরে আসা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আছে” -ফেনীতে এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

» ফেনী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে সাংবাদিকদের মিলনমেলা

» ফেনীতে রেড ক্রিসেন্টের ইফতার মাহফিলে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনী ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর

» ফেনীতে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

» ফেনীতে দুই দিনব্যাপি ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার সমাপনী

»  নয়াপয়গামের দোয়া ও ইফতার মাহফিল

» ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল

» দাগনভূঞায় দাদনার খাল পরিস্কার করে প্রশংসিত হলেন মিন্টু পুত্র তাজওয়ার

» ফেনীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা 

» ফেনীতে র‍্যাবের হাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদককারবারী আটক 

» ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতারে সম্প্রীতি-সৌহার্দ্যরে অনন্য দৃষ্টান্ত ধনী-গরিব হাজারো রোজাদার এককাতারে

» ফেনীতে জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা

» ফেনী জেলা জামায়াতের উদ্যোগে দু:স্থ রাজ মিস্ত্রিকে সাইকেল প্রদান

» ফেনী জেলা বিএনপিসহ বিভিন্ন মহলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জয়নাল আবেদিন ভিপি 

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
রোজ শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পরশুরাম সীমান্তে  অবৈধ অনুপ্রবেশ ও পাচারকালে  ৩ বাংলাদেশী আটক

নিজস্ব প্রতিনিধি : অবৈধভাবে অনুপ্রবেশ ও মানবপাচারের অভিযোগে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সুবার বাজার বিওপির সদস্যরা। পরশুরাম সীমান্তে শনিবার বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে।  ১৩ অক্টোবর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- খুলনার জেলখানা ঘাটের মাইজঘাট গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. সেলিম উদ্দিন (২২), পরশুরামের মধুগ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. হাসান (৩০) ও একই এলাকার সিএনজি অটোরিকশা চালক তাজুল ইসলাম (৩৮)।

বিজিবি জানায়, ভারতে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক সুবার বাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে মধুগ্রামে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায় বিজিবি। অভিযানে এক অনুপ্রবেশকারী, সিএনজি অটোরিকশা চালকসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

জানতে চাইলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, দুই মাস আগে আটক সেলিম বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশ করে। পরবর্তীতে শনিবার পরশুরামের সুবার বাজার এলাকার হাসানের সঙ্গে যোগাযোগ করে তার সহযোগিতায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে সুবার বাজার বিওপির টহলদল অভিযান পরিচালনা করে তাদের আটক করে পরশুরাম থানায় হস্তান্তর করেছে।

এ ব্যাপারে পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদকঃ

এম. এমরান পাটোয়ারী
মোবাইলঃ ০১৮১৯-৬১০৮০৪

সম্পাদক ও প্রকাশকঃ

জাহেদা খোন্দকার
মোবাইলঃ ০১৭৪৬-৫২১৩২৩

নির্বাহী সম্পাদকঃ

এম, জহিরুল হক মিলন
মোবাইলঃ ০১৮১৮-৫৩৭০৪৭

সম্পাদকীয় কার্যালয়ঃ

ন্যাশনাল প্লাজা (৩য় তলা), শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
ই-মেইলঃ info.fenirkagoj@gmail.com

Design & Developed BY GS Technology Ltd