শহর প্রতিনিধিঃ বিশিষ্ট সমাজ সেবক ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ডের দক্ষিণ চাড়িপুরের অধিবাসী নজির আহম্মদ গ্রুপের প্রতিষ্ঠাতা হাজী নজির আহম্মদ কন্ট্রাকটরের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৫ এপ্রিল শনিবার কোরআনখানী, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও মেজবানের আয়োজন করা হয়।
মেজবানে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী পৌরসভার কাউন্সিলর মজিবুল রহমান ভূঞা, মনির আহম্মদ, সাবেক কাউন্সিলর আলাউদ্দিন, জেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট সৈয়দ মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুরহুমের আতœীয় স্বজন।এতে অংশ গ্রহনকারীরা হাজী নজির আহম্মদ কন্ট্রাকটরের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতবাসী করে এই দোয়া করেন।
আগত অতিথিদের স্বাগত জানান মুরহুমের সুযোগ্য সন্তান হাজী নজির আহম্মদ গ্রুপের উপদেষ্টা ফেনী পৌরসভার সাবেক কমিশনার নুরুল ইসলাম, হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুর উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুর আজমসহ মুরহুমের পরিবারের সদস্যরা।









